Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে মূলধনে যোগ ১০ হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে মূলধনে যোগ ১০ হাজার কোটি টাকা

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2025জুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল লেনদেন ও সূচকের ইতিবাচক গতি। সপ্তাহের শেষে বাজার মূলধনে যুক্ত হয়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি।

    ডিএসইর সাপ্তাহিক বাজার পরিসংখ্যান অনুযায়ী, শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকায়। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১ দশমিক ৬১ শতাংশ।

    শুধু বাজার মূলধনই নয়, সূচকেও এসেছে উল্লেখযোগ্য উত্থান।
    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৩.৯৭ পয়েন্ট, প্রবৃদ্ধি ৩.৫৫ শতাংশ।
    ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭২.৫০ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ।
    ডিএসইএস সূচক বেড়েছে ৩৫.৫৭ পয়েন্ট, যা ৩.৩৪ শতাংশ উত্থান নির্দেশ করে।

    সপ্তাহজুড়ে লেনদেনেও দেখা গেছে স্পষ্ট ইতিবাচক ধারা।
    ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ টাকার তুলনায় প্রায় ৬০০ কোটি ২৭ লাখ টাকা বেশি।
    দিনপ্রতি গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৩৬ কোটি ২১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪৮৬ কোটি ১৪ লাখ টাকার তুলনায় ১৫০ কোটি ৭ লাখ টাকা বেশি — প্রবৃদ্ধির হার প্রায় ৩০.৮৭ শতাংশ।

    সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২৪টির দর বেড়েছে, ৩৫টির কমেছে, আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

    বিশ্লেষকদের মতে, বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে। সূচক ও লেনদেনের ধারা তা প্রমাণ করছে। তবে এই গতি কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে সামনের সপ্তাহগুলোতে বাজারে কী ধরনের প্রভাব ও অর্থনৈতিক বার্তা আসে তার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.