Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে এক সপ্তাহে ১০৭৫৯ কোটি টাকার প্রবৃদ্ধি
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে এক সপ্তাহে ১০৭৫৯ কোটি টাকার প্রবৃদ্ধি

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025জুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী সপ্তাহে (১৩-১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা, যা প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধি। এই সময় লেনদেনও আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। সপ্তাহ শেষে তা দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকায়। ফলে বাজার মূলধনে ১০ হাজার ৭৫৯ কোটি টাকার প্রবৃদ্ধি হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৪০৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৪৪ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা বা ৩৪ শতাংশ।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৬৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। অন্যদিকে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১২০ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এ সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩০ পয়েন্টে। সিএসইতে সপ্তাহজুড়ে ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৭টির দর বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.