Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে তিন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে তিন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2025আগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অটোকারস এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বেড়েছে। তবে কোম্পানিগুলো নিশ্চিত করেছে, এ দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। তথ্যটি পৃথকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে জানানো হয়েছে।

    সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ:
    ডিএসইতে গত ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৮০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ দর দাঁড়িয়েছে ২১৯ টাকা ৯০ পয়সায়। এই সময়ের ব্যবধানে শেয়ারের দাম বেড়েছে ২১.৭৬ শতাংশ। গত এক বছরে শেয়ারের দর ১৩৫ থেকে ৩৫৯ টাকার মধ্যে ওঠানামা করেছে।

    বাংলাদেশ অটোকারস:
    গত ২৯ জুলাই শেয়ারের দর ছিল ১০২ টাকা ১০ পয়সা। বর্তমানে দর ১৩৬ টাকা ৯০ পয়সা, যা আগের তুলনায় ৩৪.০৮ শতাংশ বৃদ্ধি। এক বছরের মধ্যে শেয়ারটির দাম ৭০ থেকে ১৪৩.৫০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

    ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক:
    ৪ আগস্ট শেয়ারের দর ছিল ৪২ টাকা ১০ পয়সা। গতকালের তথ্য অনুযায়ী, শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকা, যা ৫৬.৭৭ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত। এক বছরে শেয়ারদরের সর্বনিম্ন ও সর্বোচ্চ ছিল ২৭ থেকে ৬৬ টাকা।

    তথ্য অনুযায়ী, কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু প্রতি শেয়ার (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৫ পয়সায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.