Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজার: আগস্টে শেয়ার শূন্য বিও হিসাব বেড়েছে ৩ হাজার
    পুঁজিবাজার

    পুঁজিবাজার: আগস্টে শেয়ার শূন্য বিও হিসাব বেড়েছে ৩ হাজার

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত আগস্ট মাসে দেশের পুঁজিবাজারে সামান্য চাঙাভাব দেখা গেছে। উভয় স্টক এক্সচেঞ্জের সূচকে উত্থান এবং লেনদেনে গতিশীলতা বেড়েছে। তবে এই সময়ে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। আরও বড় উদ্বেগের বিষয়, শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজারের বেশি।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার দীর্ঘমেয়াদে ভালো হবে। অন্তবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দেশি-বিদেশি বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব কোম্পানি বাজারে আসলে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে। সম্প্রতি বিএসইসি বিও হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক ফি কমিয়েছে। এখন বছরে মাত্র ১৫০ টাকা দিয়ে বিও হিসাব চালু রাখা সম্ভব। এতে বিও হিসাব বন্ধের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ফি আগে ৪৫০ টাকা ছিল। এটি ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য বোঝা ছিল। কম লেনদেন করা অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার ছেড়ে দিতেন। এখন তা কমে আসবে। বিও হিসাব বাড়বে। এটি ব্রোকারেজ হাউজগুলোকেও টিকিয়ে রাখবে।’

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যানুযায়ী, ৩১ জুলাই পুঁজিবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৬ লাখ ৪৭ হাজার ২৪৮টি। ৩১ আগস্টে এটি কমে ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টি হয়েছে। অর্থাৎ মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ১ হাজার ৯৪৭টি। আগস্টে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা ১২ লাখ ৮ হাজার ১৫টি। এসব হিসাবের মোট শেয়ার ও ইউনিটের বাজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২৪ কোটি টাকা। শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা ৩১ আগস্টে দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৮৫৯টি। জুলাই শেষে যা ছিল ৩ লাখ ৬৯ হাজার ৭৯১টি। অর্থাৎ মাসে শেয়ার শূন্য হিসাব বেড়েছে ৩ হাজার ৬৮টি। বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন কিছু বিনিয়োগকারী শেয়ারের দাম বাড়ার অপেক্ষায় ছিলেন। গত দুই মাসে বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা এ সুযোগ কাজে লাগিয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলেছেন। এর ফলে অনেক বিও শেয়ার শূন্য হয়েছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক বলেন, ‘বাজার ভালো হলেও অনেক সময় শেয়ার কেনা যায় না। বিশ্লেষণ করে পরে কিনতে হয়। বরং মন্দা বাজারে কিনলে লাভের বেশি সুযোগ থাকে। অনেকে হয়তো হাতে থাকা সব সিকিউরিটিজ বিক্রি করে দাম কমার অপেক্ষায় আছেন।’ সিডিবিএলের তথ্যানুযায়ী, আগস্ট শেষে ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টি বিও হিসাবের মধ্যে পুরুষ হিসাবের সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি। জুলাই শেষে সংখ্যা ছিল ১২ লাখ ৩৭ হাজার ১৫টি। অর্থাৎ মাসে পুরুষ বিও হিসাব কমেছে ১ হাজার ১১৭টি। একই সময়ে নারী বিও হিসাব ৩ লাখ ৯২ হাজার ৭৩৮টি থেকে কমে ৩ লাখ ৯১ হাজার ৯৭১টি হয়েছে।

    দেশি বিনিয়োগকারীর বিও হিসাব আগস্টে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ১০৮টি। বিদেশি হিসাব ৪৩ হাজার ৭৬১টি। জুলাইতে দেশি হিসাব ছিল ১৫ লাখ ৮৫ হাজার ২০০টি, বিদেশি হিসাব ৪৪ হাজার ৫৫৩টি। অর্থাৎ দেশি ও বিদেশি উভয় বিও হিসাবের সংখ্যা কমেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.