Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীর খোঁজে এনবিআর
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীর খোঁজে এনবিআর

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা করেছেন—এমন বিনিয়োগকারীদের খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর তথ্য যাচাইয়ের জন্য সংস্থাটি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

    এনবিআরের অনুরোধে বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বিনিয়োগকারীদের তথ্য পাঠাতে নির্দেশ দেয়। এমনকি সিএসই ব্রোকারেজ হাউসগুলোতেও চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বাজারে গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ দরপতন হয় ঊর্ধ্বমুখী বাজারে। এনবিআরের কর্মকর্তারা জানান, যেসব বিনিয়োগকারী অর্ধকোটি টাকার বেশি মুনাফা করছেন কিন্তু আয়করে তা গোপন করছেন, তাঁদের খুঁজে বের করাই মূল উদ্দেশ্য। এরপর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, গত বৃহস্পতিবার ব্রোকারেজ হাউসে গোপনীয় চিঠি প্রকাশ হওয়ার পর গুজব ছড়িয়ে পড়ে। এতে বড় বিনিয়োগকারীসহ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। যার প্রভাব পড়ে পুরো বাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার জানান, গত সপ্তাহে বিএসইসির চিঠি পাওয়ার পর তা হাউসগুলোতে দেওয়া হয়েছে।

    গতকাল রোববার লেনদেন হওয়া ৩৯৬টি সিকিউরিটিজের মধ্যে ৩০৭টির দাম কমে যায়। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট নিচে নেমে যায়, যা চলতি বছরের বড় দরপতনের একটি। লেনদেনও কমে ৩৩ কোটি ২৩ লাখ টাকা। ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাউসার আল মামুন বলেন, আলাদা চিঠির কারণে বাজারে অযাচিত আতঙ্ক তৈরি হয়েছে। এতে স্পর্শকাতর পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

    বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, বাজারের পরিস্থিতি বিবেচনায় এনবিআরের সঙ্গে আলোচনায় চিঠির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “পুঁজিবাজার খুবই স্পর্শকাতর। চিঠির কারণে অপ্রত্যাশিত প্রভাব পড়েছে, তাই বিষয়টি রিভিউ করা হয়েছে।”

    বিএসইসির তথ্যমতে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৫০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারীর সংখ্যা ১ হাজার ১৫০। এর মধ্যে ১০০ কোটি বা তার বেশি বিনিয়োগ রয়েছে ৩৪৭ জনের এবং ৫০০ কোটির বেশি বিনিয়োগ আছে ৭০ জনের। আর ৫০ থেকে ১০০ কোটির মধ্যে বিনিয়োগ করেছেন ৭৩৩ জন।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যমতে, ৩০ জুন পর্যন্ত সক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮। গত বছরের একই সময়ে সংখ্যা ছিল ১৪ লাখ ৪৪ হাজার ৫। ২০২৪ সালের জুনে ৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ থাকা বিওর সংখ্যা ছিল ১ হাজার ৮৯। এর মধ্যে ৫০–১০০ কোটি ছিল ৬৯৬টি, ১০০–৫০০ কোটি ছিল ৩২৫টি এবং ৫০০ কোটির বেশি বিনিয়োগ ছিল ৬৮টি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.