Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে সপ্তাহজুড়ে গড় লেনদেন কমেছে ১৭ শতাংশ
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে সপ্তাহজুড়ে গড় লেনদেন কমেছে ১৭ শতাংশ

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 29, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল। তবু সপ্তাহজুড়ে সূচক, লেনদেন ও বাজার মূলধন সব ক্ষেত্রেই পতন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ৫ হাজার ৪৫০ পয়েন্টে। বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস-৩০ ৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে নেমেছে। শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৭ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে।

    সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আরও ১৮টির কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির। লেনদেনে বড় ধরনের পতন দেখা গেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৭০১ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ১১৭ কোটি ৩ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৩ শতাংশ। আগের সপ্তাহে কমেছিল আরও বেশি, প্রায় ৩৯ শতাংশ।

    সপ্তাহজুড়ে মোট লেনদেন দাঁড়িয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকায়। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহে কমেছে ৫৮৬ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনে খাতভিত্তিক অবদানে শীর্ষে ছিল বস্ত্র খাত। প্রতিদিন গড়ে এ খাত থেকে লেনদেন হয়েছে ৯০ কোটি ২৪ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত, প্রতিদিন গড়ে ৮৩ কোটি ৮০ লাখ টাকা। তৃতীয় স্থানে ব্যাংক খাত, যেখানে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৭ লাখ টাকার। এছাড়া প্রকৌশল খাতে প্রতিদিন গড়ে ৪৭ কোটি ৪৬ লাখ টাকা এবং বিবিধ খাতে ৪১ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। বাজার মূলধনেও পতন হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর সব সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৯ কোটি টাকা। আগের সপ্তাহে ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৭ কোটি টাকা। অর্থাৎ কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা।

    এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহেও সূচক ও অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়েছে। সপ্তাহ শেষে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৮ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক কমেছে ১ দশমিক ২৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৩ শতাংশ এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৭ শতাংশ।

    তবে লেনদেনে সিএসইতে উল্টো প্রবৃদ্ধি দেখা গেছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৩ লাখ টাকা। আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ বেড়েছে প্রায় ১৩ কোটি টাকা। সাপ্তাহিক লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.