Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে বড় কোম্পানিগুলো বিনিয়োগে অনীহা প্রকাশ করছে
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে বড় কোম্পানিগুলো বিনিয়োগে অনীহা প্রকাশ করছে

    মনিরুজ্জামানঅক্টোবর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি রিজওয়ান-উর-রহমান মন্তব্য করেছেন, দেশের বর্তমান পুঁজিবাজারে কোনো মৌলিক শক্তিশালী কোম্পানি তালিকাভুক্ত হতে আগ্রহী হবে না।

    তিনি বলেন, “আইন প্রয়োগ ও বিনিয়োগকারীর আস্থা তৈরিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অতীত ও বর্তমান কমিশনই কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।” গতকাল মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআরআই) এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) যৌথভাবে আয়োজিত মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই) সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

    রাজধানীর বনানীতে পিআরআইয়ের অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন পিআরআইর নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। রিজওয়ান-উর-রহমান আরও বলেন, “বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মূলধন সংগ্রহে পুঁজিবাজারের কোনও ভূমিকা নেই। বিনিয়োগকারীর আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার বিশ্বস্ত নেতৃত্ব ও সুশাসন।”

    অনুষ্ঠানে পুঁজিবাজারের এই সমস্যার জন্য ১৯৯২ সালের একটি সিদ্ধান্তকেও দায়ী করেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, “ওই সময় তফশিলি ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের অনুমতি দেওয়া হয়েছিল। এটি একটি আত্মঘাতী পদক্ষেপ ছিল, যা পুঁজিবাজারের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে।” ব্যাংক নির্ভরতা কমানো না হলে দেশের উন্নয়নও অসম্ভব বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।

    বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) তথ্যমতে, দেশের পুঁজিবাজার থেকে ব্যবসায়িক মূলধন সংগ্রহের হার বার্ষিক চাহিদার এক শতাংশেরও কম। গত ১৬ বছরে প্রায় ১৫০টি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে কোম্পানিগুলো মাত্র ১১ হাজার ৬১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। তুলনায় দেশের প্রথম সারির একটি তফশিলি ব্যাংক প্রতিবছর ১০ হাজার কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে।

    অন্যদিকে, দেশের পুঁজিবাজারের বাজার মূলধনও ক্রমহ্রাস পাচ্ছে। বর্তমান জিডিপির অনুপাতে এটি মাত্র ৭.২ শতাংশ, যা ২০১০ সালে ৪০ শতাংশ ছিল। অর্থনৈতিক সংকটের শ্রীলঙ্কাতেও জিডিপির অনুপাতে বাজার মূলধন ২২ শতাংশ ছাড়িয়েছে। পার্শ্ববর্তী ভারতেও জিডিপির চেয়ে বাজার মূলধন বেশি, যেখানে পুঁজিবাজারকে কেন্দ্র করে কোটিপতির সংখ্যা দ্রুত বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.