Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইবনে সিনা ফার্মার ৬৩ কোটি মুনাফা, বিনিয়োগকারীরা পাবেন ২০ কোটি
    পুঁজিবাজার

    ইবনে সিনা ফার্মার ৬৩ কোটি মুনাফা, বিনিয়োগকারীরা পাবেন ২০ কোটি

    মনিরুজ্জামানঅক্টোবর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিলসির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই সময়ে কোম্পানিটি ৬৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে। এর মধ্যে থেকে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২০ কোটি টাকা লভ্যাংশ দেওয়া হবে বলে কোম্পানির পর্ষদ জানিয়েছে।

    কোম্পানি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ৩৩৫তম পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর অর্থ, শেয়ারপ্রতি ৬ টাকা ৪০ পয়সা হারে মোট প্রায় ২০ কোটি টাকা লভ্যাংশ বিতরণ হবে। আলোচিত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা ২০ টাকা ২৭ পয়সা হয়েছে। এর থেকে দেখা যায়, মুনাফার মাত্র ৩২.৫৮ শতাংশ লভ্যাংশ হিসেবে দেওয়া হচ্ছে। বাকি ৬৮.৪২ শতাংশ সংরক্ষিত মুনাফা তহবিলে রাখা হবে।

    তুলনামূলকভাবে, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির নিট মুনাফার থেকে ৩০ শতাংশেরও কম লভ্যাংশ দেওয়া হয়েছিল। ওই বছরে শেয়ারপ্রতি ৬ টাকা ৩০ পয়সা হারে মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছিল। তখন মুনাফার মাত্র ২৯.৩৫ শতাংশ লভ্যাংশ হিসেবে বণ্টন হয়েছিল এবং ৭০.৬৫ শতাংশ সংরক্ষিত মুনাফা তহবিলে রাখা হয়েছিল।

    সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা কমলেও একক শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের লোকসানের কারণে সমন্বিত মুনাফায় ভাটা পড়েছিল। আলোচিত ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা ২০ টাকা ২০ পয়সা, এককভাবে ২১ টাকা ১৩ পয়সা। এর আগের অর্থবছরে সমন্বিত ছিল ২১ টাকা ৪৬ পয়সা, একক শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা ২০ টাকা ৯৭ পয়সা অর্থাৎ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান থেকেও সামান্য মুনাফা যোগ হয়েছিল।

    কোম্পানি জানিয়েছে, ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা  আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বেসরকারি ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদে কঠোর ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

    সেপ্টেম্বর 8, 2026
    অপরাধ

    অবৈধ অটোরিকশা চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি

    সেপ্টেম্বর 8, 2026
    অর্থনীতি

    আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.