Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাবা ছেলেকে উপহার দিচ্ছেন ৪৯ কোটি টাকার শেয়ার, কারণ কী?
    পুঁজিবাজার

    বাবা ছেলেকে উপহার দিচ্ছেন ৪৯ কোটি টাকার শেয়ার, কারণ কী?

    মনিরুজ্জামানঅক্টোবর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ছেলেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকের প্রায় ৪৯ কোটি টাকা শেয়ার উপহার দিচ্ছেন বাবা। আজ সোমবার এই ঘোষণা দিয়েছে ব্যাংকের উদ্যোক্তা আবদুল হালিম।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া ঘোষণায় বলা হয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আবদুল হালিম তাঁর ছেলে আবদুল হাকিমকে ব্যাংকটির প্রায় ২ কোটি ৬৩ লাখ শেয়ার উপহার দেবেন। আজ ডিএসইতে ব্যাংকের শেয়ারের বাজারমূল্য ছিল ১৮ টাকা ৫০ পয়সা। হিসাব করলে দেখা যায়, ২ কোটি ৬৩ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৪৯ কোটি টাকা।

    ঘোষণায় আরও বলা হয়েছে, আবদুল হালিম ব্যাংকের একজন উদ্যোক্তা হলেও তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। একইভাবে তার ছেলে আবদুল হাকিমও ব্যাংকের পরিচালনায় যুক্ত নন। তিনি বর্তমানে ব্যাংকের একজন সাধারণ শেয়ারধারী। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

    ডিএসইর ঘোষণায় দেখা গেছে, উপহারের শেয়ার ব্যাংকের মোট শেয়ারের প্রায় ২ দশমিক ৩ শতাংশ। ফলে, এই শেয়ার পাওয়ার পর আবদুল হাকিম চাইলে ব্যাংকের পরিচালক হতে পারবেন। ব্যাংক সংশ্লিষ্ট সূত্র বলছে, মূলত ছেলেকে পরিচালক হিসেবে নিয়ে আসতেই এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে। উপহারকৃত শেয়ার চলতি মাসের মধ্যে হস্তান্তর সম্পন্ন হবে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, শাহজালাল ইসলামী ব্যাংক ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। গত আগস্ট পর্যন্ত ব্যাংকের মোট শেয়ারের ৪১ দশমিক ৩ শতাংশ ছিল উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। ব্যাংকটি ‘এ’ শ্রেণির ভালো মানের কোম্পানি হিসেবে স্বীকৃত। সর্বশেষ ২০২৪ সালে শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি প্রায় ২৭৫ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে মুনাফা ছিল প্রায় ২৮৮ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.