Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে সপ্তাহে বাজার মূলধন কমলো প্রায় ৮ হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইতে সপ্তাহে বাজার মূলধন কমলো প্রায় ৮ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 11, 2025অক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই বেশিরভাগ সিকিউরিটিজের দর কমেছে। এর ফলে এক্সচেঞ্জের সব সূচক ২ শতাংশের বেশি নামেছে। তবে গড় লেনদেন বেড়েছে প্রায় ৬ শতাংশ। একই সময়ে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৮ হাজার কোটি টাকা।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন করেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির। বিপরীতে কমেছে ২৯৮টির। আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এ বড় সংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতনের প্রভাব পড়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে। সপ্তাহের ব্যবধানে সূচকটি ১৩২ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

    ডিএসই-৩০ সূচক, যা ৩০টি নির্বাচিত কোম্পানির শেয়ারের উপর ভিত্তি করে তৈরি, ৪৯ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ২ হাজার ৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) সপ্তাহে ৩৮ পয়েন্ট বা ৩.২২ শতাংশ কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এটি ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে। সাপ্তাহিক লেনদেনেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা, আগের সপ্তাহের ৬২০ কোটি ১১ লাখ টাকার তুলনায়। অর্থাৎ গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ২০ লাখ টাকা বা ৫.৯৭ শতাংশ।

    সার্বিকভাবে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের সপ্তাহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। তাছাড়া, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকায়, যা আগের সপ্তাহের ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৭ লাখ টাকার তুলনায় কম।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও দরপতন দেখা গেছে। সব সূচক কমেছে, তবে লেনদেন কিছুটা বেড়েছে। প্রধান সূচক সিএএসপিআই প্রায় ১ শতাংশ কমে ১৪ হাজার ৯৪৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১ শতাংশ কমে ৯ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। সিএসইতে গত সপ্তাহে ৩২১টি সিকিউরিটিজ লেনদেন করেছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে। পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি টাকা, যা আগের সপ্তাহের তিন কার্যদিবসের লেনদেনের সমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    পুঁজিবাজার

    দাম বাড়ায় চাঙ্গা বাজার, লেনদেন ফিরল ৮০০ কোটির ঘরে

    এপ্রিল 12, 2026
    আইন আদালত

    আইনের শাসন বাস্তবায়নের পথে ঘাটতি কোথায়?

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.