Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন ১০৭ কোটি টাকা
    পুঁজিবাজার

    সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন ১০৭ কোটি টাকা

    মনিরুজ্জামানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১০৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির অবদান ছিল মোট লেনদেনের ৩ দশমিক ২৭ শতাংশ।

    কোম্পানির পর্ষদ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ এবং ৯ শতাংশ স্টক লভ্যাংশ। ওই বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের বছরের তুলনায় বেড়েছে। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

    কোম্পানি পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা রাখতে স্টক লভ্যাংশ দেবে, যা রিজার্ভ থেকে প্রদান করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরে। বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

    পূর্বের হিসাব বছরের লভ্যাংশের তথ্য অনুযায়ী, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের বছরের তুলনায় বেড়েছে। ৩০ জুন ২০২৪ সালে এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায়। এর আগের ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। ইপিএস ছিল ৪৬ পয়সা, আগের বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়।

    সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে, কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং ‘‌ট্রিপল বি ১’ এবং স্বল্পমেয়াদী ‘‌এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ নভেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এই রেটিং দিয়েছে। ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.