Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 18, 2025অক্টোবর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সূচকের পতন পুঁজিবাজারে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে (১২–১৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারবাজারে চাপ লক্ষ্য করা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এর ফলে সব সূচক ৩ থেকে ৪ শতাংশের বেশি কমেছে এবং ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৮ হাজার কোটি টাকা কমেছে।

    গত সপ্তাহে ডিএসইতে ৩৯৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৬টির, কমেছে ৩২৬টির এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৪ পয়েন্ট বা ৩.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১১৯ পয়েন্টে, আগের সপ্তাহে যা ছিল ৫২৮৪ পয়েন্ট।

    ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট বা ৩.২০ শতাংশ কমে ১৯৬৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) কমেছে ৪৮ পয়েন্ট বা ৪.২৩ শতাংশ এবং সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ১০৮৬ পয়েন্টে।

    সপ্তাহজুড়ে ডিএসইর দৈনিক গড় লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২১ শতাংশ কম। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২৬১১ কোটি ১২ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩২৮৫ কোটি ৬৪ লাখ টাকা।

    বাজার মূলধন কমে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহের ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকার তুলনায়। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন প্রায় ১৮ হাজার ৮৪২ কোটি টাকা বা ২.৫৪ শতাংশ কমেছে।

    সিএসইতে সপ্তাহজুড়ে সব সূচকই কমেছে, তবে লেনদেন সামান্য বেড়েছে। প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৩.২০ শতাংশ এবং দাঁড়িয়েছে ১৪,৪৬৯ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক কমেছে ৩.১৬ শতাংশ, অবস্থান ৮৮৯৮ পয়েন্টে।

    সিএসইতে ৩০৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪৪টির এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণ ছিল ৬৯ কোটি ৮৫ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪২ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    পুঁজিবাজার

    দাম বাড়ায় চাঙ্গা বাজার, লেনদেন ফিরল ৮০০ কোটির ঘরে

    এপ্রিল 12, 2026
    আইন আদালত

    আইনের শাসন বাস্তবায়নের পথে ঘাটতি কোথায়?

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.