Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএসআরএমের দুই কোম্পানির ৩৩৭ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা
    পুঁজিবাজার

    বিএসআরএমের দুই কোম্পানির ৩৩৭ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

    মনিরুজ্জামানঅক্টোবর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিএসআরএম গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বিএসআরএম (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস) লিমিটেড ১৪৯ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ দেবে। একইভাবে, বিএসআরএম স্টিলস লিমিটেড বিনিয়োগকারীদের প্রায় ১৮৮ কোটি টাকা নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করবে। কোম্পানি দুটি তাদের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নিয়েছে।

    আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটি তাদের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা দেয়। এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) পৃথক পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিএসআরএম লিমিটেডের আর্থিক চিত্র: ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১৪ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছর ৪৩২ কোটি ৩৪ লাখ টাকার তুলনায় ১৮১ কোটি ৮৫ লাখ টাকা বা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা।

    কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি ৫ টাকা হারে লভ্যাংশ হিসাব করলে মোট ১৪৯ কোটি ২৯ লাখ টাকা বিতরণ হবে। অর্জিত মুনাফার ২৪.৩০ শতাংশ লভ্যাংশ হিসেবে দেওয়া হবে, বাকি ৭৫.৭০ শতাংশ সংরক্ষিত মুনাফা তহবিলে রাখা হবে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি ৩৫ শতাংশ নগদ হারে ১০৪ কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ বিতরণ করেছিল।

    বিএসআরএম স্টিলস লিমিটেডের আর্থিক চিত্র: ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম স্টিলস লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের বছর ৩৭৯ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় ১৩৮ কোটি ৩ লাখ টাকা বা ৩৬.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা।

    কোম্পানি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি ৫ টাকা হারে বিনিয়োগকারীরা মোট ১৮৭ কোটি ৯৮ লাখ টাকা লভ্যাংশ পাবেন। অর্জিত মুনাফার ৩৬.৩৩ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে, বাকি ৬৩.৬৭ শতাংশ সংরক্ষিত মুনাফা তহবিলে রাখা হবে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি ৩২ শতাংশ নগদ হারে ১২০ কোটি ৩০ লাখ টাকা লভ্যাংশ বিতরণ করেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন কমলেও বাড়ল সিএসইতে

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান যুক্ত করার সুপারিশ ডিবিএর

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    আইপিও অনুমোদনে জটিলতা কমাতে ‘এক্সটেন্ডেড অডিট’ আনার চিন্তা বিএসইসির

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.