Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যবসা সম্প্রসারণে ৬৯০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার
    পুঁজিবাজার

    ব্যবসা সম্প্রসারণে ৬৯০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার

    মনিরুজ্জামানঅক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে মোট ৬৯০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছে উভয় কোম্পানির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

    স্কয়ার ফার্মাসিউটিক্যালস: স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় কারখানা সামঞ্জস্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, যা আগের বছর ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

    স্কয়ার টেক্সটাইলস: স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে ২১ অক্টোবর। সভায় বিএমআরই প্রকল্পে ৪০ কোটি টাকা বিনিয়োগ এবং অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সকম লিমিটেডকে একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৮৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮৬ পয়সায়।

    উভয় কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা  আয়োজন করবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। পূর্ববর্তী লভ্যাংশ ও ইপিএস:

    • সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলস বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ইপিএস ছিল ৫ টাকা ৮৯ পয়সা। এনএভিপিএস ৫১ টাকা ৮২ পয়সায় পৌঁছেছে।

    • সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা, এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৩ পয়সায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন কমলেও বাড়ল সিএসইতে

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান যুক্ত করার সুপারিশ ডিবিএর

    সেপ্টেম্বর 9, 2026
    পুঁজিবাজার

    আইপিও অনুমোদনে জটিলতা কমাতে ‘এক্সটেন্ডেড অডিট’ আনার চিন্তা বিএসইসির

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.