Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ার বাজারের লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে
    পুঁজিবাজার

    শেয়ার বাজারের লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে

    মনিরুজ্জামানঅক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শেয়ার বাজারে লেনদেন কমেছে। গতকাল (বুধবার) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) মোট লেনদেন হয়েছে মাত্র ৩০০ কোটি টাকার আশেপাশে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি বেশ হতাশাজনক। এদিন ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৭৮টির কমেছে, আর ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়ে ৫ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ৫,০৯৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,৯৭৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে ১,৭৭০ পয়েন্টে অবস্থান করছে। সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ আগের দিন তুলনায় লেনদেন কমেছে ১২২ কোটি ৯৭ লাখ টাকা। এটি ২৩ জুনের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন।

    লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানির ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে। দ্বিতীয় স্থানে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, যার লেনদেন হয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকার। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকার মাধ্যমে তৃতীয় স্থানে। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং সোনালী পেপার।

    অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮৩টি কোম্পানির মধ্যে। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, ৯৩টির কমেছে, এবং ১৮টির দাম অপরিবর্তিত আছে। ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ২৩ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.