Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২১% লভ্যাংশ ঘোষণা করেছে বীকন ফার্মাসিউটিক্যালস
    পুঁজিবাজার

    ২১% লভ্যাংশ ঘোষণা করেছে বীকন ফার্মাসিউটিক্যালস

    সিভি ডেস্কঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

    ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পর্ষদ একই সঙ্গে আলোচ্য বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সায়।

    বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

    আগের কয়েকটি হিসাব বছরে কোম্পানির লভ্যাংশ ও অর্থনৈতিক অবস্থান ছিল এভাবে:

    • ২০২৩-২৪: মোট ৩০% নগদ লভ্যাংশ, সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন ২০%, উদ্যোক্তা পরিচালকরা ১০%। EPS ২ টাকা ২৬ পয়সা। NAVPS ২৬ টাকা ৩৭ পয়সা।
    • ২০২২-২৩: বিনিয়োগকারীরা পেয়েছেন ১৬% নগদ লভ্যাংশ। EPS ২ টাকা ২১ পয়সা। NAVPS ২৫ টাকা ৭২ পয়সা।
    • ২০২১-২২: বিনিয়োগকারীরা পেয়েছেন ১৬% নগদ লভ্যাংশ। EPS ৪ টাকা ৫ পয়সা। NAVPS ২৫ টাকা ৭৩ পয়সা।

    কোম্পানির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি (AA3)’ এবং স্বল্পমেয়াদে ‘ST2’ হিসেবে ঘোষণা করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB)। রেটিং নির্ধারণের ভিত্তি ছিল সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।

    বীকন ফার্মাসিউটিক্যালস ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৩১ কোটি। কোম্পানির রিজার্ভ ৩৭৮ কোটি ১১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ১০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের অংশীদারি ৩৯.৮৬%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৮.২২% এবং সাধারণ বিনিয়োগকারীদের ২১.৯২%।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.