Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ার দরপতনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার
    পুঁজিবাজার

    শেয়ার দরপতনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার

    মনিরুজ্জামানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর ২২.৬৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারদর দাঁড়িয়েছে ২০০ টাকা ৮০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ২৫৯ টাকা ৬০ পয়সা। এই পতনের কারণে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

    আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যার বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, আগের বছরে যা ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা। গত হিসাব বছর ২০২৩-২৪ সালে কোম্পানি বিনিয়োগকারীদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ওই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৩৪ পয়সা এবং এনএভিপিএস ৪৭৪ টাকা ৩৭ পয়সা।

    ২০২২-২৩ সালে কোম্পানি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। ইপিএস হয়েছিল ১২ টাকা ৮৬ পয়সা, আগের বছরের একই সময়ে ১০ টাকা ৬৪ পয়সা। ৩০ জুন ২০২৩ সালে এনএভিপিএস দাঁড়ায় ২৩৯ টাকা ৬৪ পয়সা। ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, যার মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক। ইপিএস হয় ১১ টাকা ৭০ পয়সা, আগের বছরে ছিল ৮ টাকা ৯২ পয়সা। এনএভিপিএস ৩০ জুন ২০২২ সালে দাঁড়ায় ২৫২ টাকা ৯৫ পয়সা।

    ঋণমানের দিক থেকে এপেক্স ফুটওয়্যার দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’ রেটিং পেয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এটি প্রত্যয়ন করেছে।

    ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৩০৩ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২.৭২ শতাংশ শেয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.