Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে ১৮ শতাংশ
    পুঁজিবাজার

    ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে ১৮ শতাংশ

    মনিরুজ্জামানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই সপ্তাহ পর সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়েছে। ১৯ থেকে ২৩ অক্টোবর সপ্তাহে ডিএসইর সব সূচক বাড়লেও বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরপতন অব্যাহত ছিল। একই সঙ্গে লেনদেনও কমেছে ১৮ শতাংশের বেশি।

    তবে সূচকের সঙ্গে বেড়েছে বাজার মূলধনও—মাত্র এক সপ্তাহে তা বৃদ্ধি পেয়েছে ৬ হাজার কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ দশমিক ৪৭ পয়েন্ট, যা ০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ডিএসই–৩০ সূচক বেড়েছে ৩০ দশমিক ১৮ পয়েন্ট (১ দশমিক ৫৩ শতাংশ) এবং ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ২৬ পয়েন্ট (০ দশমিক ২১ শতাংশ)। সপ্তাহ শেষে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ১৫০ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৯৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ হাজার ৮৯ পয়েন্টে।

    তবে সূচক বাড়লেও লেনদেনে ছিল মন্দা। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ টাকা থেকে ৪৭২ কোটি ৪০ লাখ টাকা কম। গড়ে প্রতিদিনের লেনদেন দাঁড়িয়েছে ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫২২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ১৮ দশমিক ০৯ শতাংশ।

    ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে, ২০৩টির কমেছে এবং ৩২টি অপরিবর্তিত ছিল। বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ, অর্থাৎ ৬ হাজার ৫৮ কোটি টাকা। গত সপ্তাহের শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা।

    অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকগুলোর মধ্যে মিশ্র প্রবণতা দেখা গেছে। সিএএসপিআই সূচক কমেছে ০ দশমিক ৩৮ শতাংশ এবং সিএসসিএক্স সূচক ০ দশমিক ১৭ শতাংশ কমে যথাক্রমে দাঁড়িয়েছে ১৪,৪১৩ দশমিক ৩৯ পয়েন্টে ও ৮,৮৮২ দশমিক ৩৮ পয়েন্টে। সিএসআই সূচকও কমেছে ০ দশমিক ৬৬ শতাংশ, অবস্থান করছে ৯০৭ দশমিক ৮১ পয়েন্টে। তবে সিএসই–৫০ সূচক বেড়েছে ০ দশমিক ১৪ শতাংশ এবং সিএসই–৩০ সূচক বেড়েছে ০ দশমিক ৩৬ শতাংশ, যথাক্রমে দাঁড়িয়েছে ১,১০৪ দশমিক ৮৮ ও ১২,৭২৭ দশমিক ৬৯ পয়েন্টে।

    সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬০ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬৯ কোটি ৮৪ লাখ টাকা— অর্থাৎ কমেছে ২ কোটি ২৪ লাখ টাকা। এ সময় সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে, ১৯১টির কমেছে, আর ২২টির দাম অপরিবর্তিত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.