Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএসইসি গঠন করলো শরিয়াহ অ্যাডভাইসরি কাউন্সিল
    পুঁজিবাজার

    বিএসইসি গঠন করলো শরিয়াহ অ্যাডভাইসরি কাউন্সিল

    মনিরুজ্জামানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজের সঠিক ইস্যু, বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ এবং ইসলামী পুঁজিবাজারের উন্নয়ন নিশ্চিত করতে ৯ সদস্য বিশিষ্ট একটি শরিয়াহ অ্যাডভাইসরি কাউন্সিল (এসএসি) গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    গত বুধবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে এ কাউন্সিল গঠন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইসরি কাউন্সিল) রুলস, ২০২২’-এর ৩ (১), ৪ ও ৫ নং বিধি অনুযায়ী এই পরিষদ গঠিত হয়েছে। বিধি অনুযায়ী, কাউন্সিলে মোট ৯ জন সদস্য থাকবেন। এর মধ্যে ৫ জন ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞ এবং ৪ জন অন্যান্য খাতের বিশেষজ্ঞ হিসেবে মনোনীত হয়েছেন।

    কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহকে শরিয়াহ অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শরিয়াহ স্কলার হিসেবে মনোনীত অন্যান্য চার সদস্য হলেন-

    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিসের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী,
    • ঢাকার মিরপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লা্‌
    • জামিয়াহ শরিয়াহ মালিবাগের সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম,
    • মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

    কাউন্সিলের বাকি চার সদস্য হলেন-

    • যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অর্থনীতি ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান (ফাইন্যান্স ও ব্যাংকিং বিশেষজ্ঞ),
    • সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত (আইনি বিশেষজ্ঞ) ,
    • বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও এ কে এম মাজেদুর রহমান (ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ) ,
    • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চীফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আব্দুর রহিম (অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ)।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ (আইএসবিএস) ইস্যু ও তদারকিতে এই পরিষদ বিএসইসিকে পরামর্শ দেবে। এছাড়া ইসলামী শরিয়াহ অনুযায়ী বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ এবং শরিয়াহসম্মত পুঁজিবাজারের বিকাশে কাজ করবে।

    বিএসইসির মতে, শরিয়াহ পরামর্শক পরিষদ গঠনের মাধ্যমে দেশের পুঁজিবাজারে ইসলামি আর্থিক কাঠামো আরও শক্তিশালী হবে। এতে শরিয়াহসম্মত বিনিয়োগে বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ইসলামিক ক্যাপিটাল মার্কেটের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও জোরদার হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.