Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে লেনদেন ফিরলো ৫০০ কোটির ঘরে
    পুঁজিবাজার

    ডিএসইতে লেনদেন ফিরলো ৫০০ কোটির ঘরে

    মনিরুজ্জামানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর সঙ্গে সবগুলো সূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি সার্বিক লেনদেন ১০ কার্যদিবস পর পুনরায় ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৫৩টির কমেছে, আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯৭টি, ‘বি’ ক্যাটাগরির ৪৯টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৬টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বৃদ্ধির প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করেছে। মঙ্গলবার সূচকটির মান ছিল ৫ হাজার ৮৪ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে উঠেছে।

    আজ ডিএসইতে গতকালের তুলনায় ৫২ কোটি ২৭ লাখ টাকার লেনদেন বৃদ্ধি হয়েছে। এদিন মোট লেনদেন দাঁড়িয়েছে ৫০৩ কোটি ৬৪ লাখ টাকায়। এটি ১৪ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। এরপর টানা ১০ কার্যদিবস লেনদেন ৫০০ কোটি টাকার নিচে ছিল। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো সূচক বেড়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও এক্সচেঞ্জের লেনদেন অর্ধেকে নেমেছে।

    সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৭ পয়েন্টে উঠেছে। সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮১টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। সার্বিক লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৭ লাখ টাকায়। গতকাল এটি ছিল ৩৫ কোটি ৫৯ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.