Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর বাজার মূলধন কমলো ৫৭৯৬ কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন কমলো ৫৭৯৬ কোটি টাকা

    মনিরুজ্জামাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেই লেনদেন বেড়েছে। দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে কমেছে ০.৮২ শতাংশ বা ৫ হাজার ৭৯৬ কোটি টাকা।

    সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে এটি ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। সূচকের পতনের পরও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৪৮ কোটি ১৫ লাখ টাকা, যা সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬.৯৩ শতাংশ।

    সপ্তাহভিত্তিক সূচকেও পতন লক্ষ্য করা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৭.৬৭ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১০.৩৪ পয়েন্ট বা ০.৫২ শতাংশ এবং ডিএসইএস সূচক কমেছে ৫.৯২ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ। গত সপ্তাহে প্রতি কার্যদিবসে গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭৯টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

    দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সপ্তাহভিত্তিক সূচক পতন ঘটেছে। প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৮৮ শতাংশ ও ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪২৮৬.০৫ পয়েন্ট ও ৮৮১৩.৩৫ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক কমেছে ০.৯৮ শতাংশ, অবস্থান করছে ৮৯৮.৯২ পয়েন্টে।

    সিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩০ কোটি ৬৪ লাখ টাকা বেশি। সপ্তাহজুড়ে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.