Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার্জার পেইন্টস বিনিয়োগ করবে ৯৮০ কোটি টাকা
    পুঁজিবাজার

    বার্জার পেইন্টস বিনিয়োগ করবে ৯৮০ কোটি টাকা

    মনিরুজ্জামাননভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ও তৃতীয় উৎপাদন ইউনিটের বিনিয়োগ পরিকল্পনা সংশোধন করেছে। একই সঙ্গে কোম্পানিটি নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়ও পিছিয়েছে।

    কোম্পানির তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বার্জার পেইন্টসের পর্ষদ। এর আগে এই ইউনিটে বিনিয়োগের প্রস্তাব ছিল ৮১৩ কোটি টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী বিনিয়োগ বাড়ছে ১৬৭ কোটি টাকা। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি জানায় বহুজাতিক এই প্রতিষ্ঠান।

    নতুন পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। সেই হিসেবে নতুন কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২৭ সালের এপ্রিল মাসে।

    কোম্পানিটি জানিয়েছে, তাদের এই তৃতীয় ইউনিটটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে। ৪০ একর জমির ওপর নির্মিত এই আধুনিক কারখানাটি দেশের রং শিল্পে অন্যতম বৃহৎ ইউনিট হিসেবে গড়ে উঠবে। বিনিয়োগ সম্পন্ন হলে বার্জার পেইন্টসের বাজার অবস্থান আরও শক্তিশালী হবে এবং ব্যবসা সম্প্রসারিত হবে।

    নতুন বিনিয়োগ প্রস্তাবের অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কর সাশ্রয়ের পথ সংকুচিত হওয়ার ইঙ্গিত

    জুন 16, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল অনুমোদন

    জুন 16, 2026
    অর্থনীতি

    গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, মোবাইল কোর্টে ছেলের কারাদন্ড

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.