Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজার বড় পতন থেকে রক্ষা পেল আজ
    পুঁজিবাজার

    পুঁজিবাজার বড় পতন থেকে রক্ষা পেল আজ

    মনিরুজ্জামাননভেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন দিনের শুরুতেই বন্ধ না হলে এই পতন আরও বড় হতে পারত।

    এদিন অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান সূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক কমেছে। তবে বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক স্থির রয়েছে। কমেছে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৫১টির এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১২৭টি, ‘বি’ ক্যাটাগরির ৪৯টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৫টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে নেমেছে। বুধবার (৫ নভেম্বর) সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৮৭ পয়েন্টে।

    অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৯ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক, যা বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত, আগের দিনের মতো ১ হাজার ৯৪১ পয়েন্টে স্থির রয়েছে। লেনদেনেও পতন দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৫ কোটি ৭০ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “আজ পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত হওয়ায় বাজার বড় পতন থেকে রক্ষা পেয়েছে। যদি লেনদেন শুরুর আগে এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত না করা হতো, তাহলে পুরো বাজারে বড় ধস নেমে আসত। অনেক বিনিয়োগকারী হয়তো বুঝে না গিয়ে নতুন বিনিয়োগের মাধ্যমে লোকসানে পড়তে পারত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    করপোরেট বন্ডের লিস্টিং ফি ৮০ শতাংশ কমাল ডিএসই

    সেপ্টেম্বর 8, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই সূচকের পতন, আধা ঘণ্টায় লেনদেন ৯৭ কোটি টাকা

    সেপ্টেম্বর 7, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.