Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সূচক কমলেও ডিএসইতে লেনদেন বেড়েছে
    পুঁজিবাজার

    সূচক কমলেও ডিএসইতে লেনদেন বেড়েছে

    মনিরুজ্জামাননভেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএসইতে গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী সপ্তাহে (০২-০৬ নভেম্বর) পতনের ধারায় লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩২ কোটি টাকা।

    ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। ফলে এক সপ্তাহে মূলধন কমেছে ১.২৩ শতাংশ।

    সূচকের দিক থেকেও সপ্তাহজুড়ে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫৪.২৮ পয়েন্ট বা ৩.০১ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ৪৭.১৪ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ, আর ডিএসইএস সূচক কমেছে ৪৩.৪২ পয়েন্ট বা ৪.০১ শতাংশ।

    তবে সূচকপতনের মধ্যেও লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার চেয়ে ১৩৫ কোটি ৩৭ লাখ টাকা বেশি। গড়ে প্রতিদিন লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭ লাখ টাকা বা ৫.৯২ শতাংশ।

    চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা।

    সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারদর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.