Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৫২ শতাংশ
    পুঁজিবাজার

    এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৫২ শতাংশ

    মনিরুজ্জামাননভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনভয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান দেখিয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ৩৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ২৫ কোটি টাকার তুলনায় ৫২ শতাংশ বা ১৩ কোটি টাকা বেশি।

    গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে মঙ্গলবার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানায় এনভয় টেক্সটাইল।

    আর্থিক প্রতিবেদনের তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে কোম্পানিটি ৪৭৪ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে ব্যবসা ছিল ৪৪০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যবসা বেড়েছে পৌনে ৮ শতাংশ বা প্রায় ৩৪ কোটি টাকা। ব্যবসা বাড়লেও মুনাফা বেড়েছে আরও বেশি—কারণ উৎপাদন খরচ ও সুদ বাবদ ব্যয় কমেছে।

    গত বছর ৪৪০ কোটি টাকার ব্যবসার বিপরীতে উৎপাদন খরচ ছিল ৩৬২ কোটি টাকা, যা ব্যবসার সোয়া ৮২ শতাংশ। এবার ৪৭৪ কোটি টাকার ব্যবসায় খরচ হয়েছে ৩৭৯ কোটি টাকা, অর্থাৎ ব্যবসার ৮০ শতাংশে নেমে এসেছে উৎপাদন ব্যয়। একইভাবে, গত বছরের জুলাই-সেপ্টেম্বরে কোম্পানির সুদ বাবদ খরচ ছিল ৩৯ কোটি টাকা, যা এ বছর কমে ৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    ফলে ব্যয় কমায় মুনাফা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

    এর আগে ২০২৪-২৫ অর্থবছরে এনভয় টেক্সটাইলের বার্ষিক মুনাফা আগের বছরের তুলনায় প্রায় আড়াই গুণ বেড়ে ১৪১ কোটি টাকা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মুনাফা ছিল ৬০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে মুনাফা বেড়েছে ৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও সেই বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

    মুনাফা বৃদ্ধির কারণ জানতে চাইলে এনভয় টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন,

    “কয়েক বছর ধরে আমরা পণ্য বৈচিত্র্যকরণ, গবেষণা ও উদ্ভাবনে সবচেয়ে বেশি জোর দিয়েছি। ফলে ক্রেতাদের সামনে নতুন ডিজাইনের পণ্য তুলে ধরতে পারছি। সোর্সিং ও উৎপাদন প্রক্রিয়াতেও বৈচিত্র্য এনেছি। এর সুফল ব্যবসায় পাওয়া যাচ্ছে। ব্যবসা বাড়ছে, মুনাফাও বাড়ছে। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে বদ্ধপরিকর।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.