Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে গেজেট প্রকাশিত
    পুঁজিবাজার

    মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে গেজেট প্রকাশিত

    মনিরুজ্জামাননভেম্বর 13, 2025Updated:নভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেয়াদি মিউচুয়াল ফান্ডের নতুন অনুমোদন বন্ধ রেখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ‘মিউচুয়াল ফান্ড (বিধিমালা), ২০২৫’ গেজেটে প্রকাশ করেছে।

    গতকাল বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই বিধিমালা প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএসইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি কার্যকর হওয়া নিশ্চিত করেছে।

    নতুন বিধিমালার আলোকে এখন থেকে আর কোনো নতুন মেয়াদি স্কিম অনুমোদিত হবে না। ভবিষ্যতে শুধু বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডের অনুমতি দেওয়া হবে। তবে, বিদ্যমান মেয়াদি স্কিমের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

    গেজেট অনুযায়ী, বিদ্যমান স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য যদি ছয় মাসের মধ্যে ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডের ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। সভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদনের ভিত্তিতে স্কিমকে বেমেয়াদিতে রূপান্তর বা অবসায়ন করা সম্ভব হবে। রেকর্ড ডেট ঘোষণা ছয় মাস শেষে ৩০ দিনের মধ্যে করতে হবে এবং ইজিএম হবে রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে।

    নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের অর্থ শুধুমাত্র মূল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনরায় গণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ার এবং সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগ সম্ভব। তবে, মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) বা এসএমই প্ল্যাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

    শর্ত হিসেবে বলা হয়েছে, বিনিয়োগের পর যদি কোনো সিকিউরিটিজ মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয় বা এটিবি/এসএমই বোর্ডে স্থানান্তরিত হয়, তাহলে ছয় মাসের মধ্যে সেই বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। এছাড়া ফান্ডের অর্থ ‘এ’ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংযুক্ত বন্ড, ডেট সিকিউরিটিজ বা ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    পুঁজিবাজারে অনিয়মে ১৫০০ কোটি জরিমানা হলেও আদায় মাত্র ৫ কোটি

    মার্চ 9, 2026
    পুঁজিবাজার

    আতঙ্কের জোরে শেয়ারবাজারে বিশাল দরপতন

    মার্চ 9, 2026
    অপরাধ

    গোল্ডেন হারভেস্টে আর্থিক অসংগতি ও জালিয়াতির অভিযোগ

    মার্চ 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.