Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে অনিয়মে ১৫০০ কোটি জরিমানা হলেও আদায় মাত্র ৫ কোটি
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে অনিয়মে ১৫০০ কোটি জরিমানা হলেও আদায় মাত্র ৫ কোটি

    মনিরুজ্জামানUpdated:মার্চ 9, 2026মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত দেড় বছরে পুঁজিবাজারে নানা ধরনের অনিয়ম ও কারসাজির জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা জরিমানা করা হলেও, এখন পর্যন্ত আদায় হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, জরিমানা আদায়ের পরিমাণ কম হলেও একদিন তা সরকারের কোষাগারে পৌঁছাবে।

    গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পুঁজিবাজারে নতুন সরকারের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ’ শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরেন তিনি। এই সেমিনার আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেমিনার সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব। এতে বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম সিকিউরিটিজের এমডি ও সিইও মনিরুজ্জামান।

    বিএসইসি চেয়ারম্যান বলেন, “গত দেড় বছরে আমরা পুঁজিবাজারে এত বিধি-নিয়ম ও আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি যা অতীতে কখনো হয়নি। অনেকে মনে করেন, কমিশনের কার্যক্রম স্থবির। তাহলে এত নিয়ম, বিধি কিভাবে এসেছে? আসলে আমরা কেবল নির্দেশনা দিয়েছি এবং মনিটরিং করেছি। বাস্তবায়ন করেছে আমাদের কর্মকর্তারা।”

    তিনি আরও জানান, ভালো কোম্পানিগুলো কেন পুঁজিবাজারে আসে না, সে বিষয়েও কাজ চলছে। এজন্য পাবলিক ইন্টারেস্ট এনটিটি (পিআইই) আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এই আইনের আওতায় একটি কোম্পানিকে সেলস, মার্কেট শেয়ার, অ্যাসেট, কর্মী ও ঋণের ভিত্তিতে চিহ্নিত করা হবে। তবে বিভিন্ন স্বার্থান্বেষী মহল এই উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এজন্য সরকার ও নীতিনির্ধারকদের সহযোগিতা প্রয়োজন হবে।

    বিএসইসি চেয়ারম্যানের মতে, দেশের অনেক ভালো কোম্পানি আছে, কিন্তু তার ১০ শতাংশও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। তিনি বলেন, “শেয়ারবাজারে ভালো কোম্পানির বিকল্প নেই। সুতরাং আমাদের দায়িত্ব, পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করা।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.