Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএসআরএমের শক্তিশালী আর্থিক অগ্রগতি
    পুঁজিবাজার

    বিএসআরএমের শক্তিশালী আর্থিক অগ্রগতি

    মনিরুজ্জামাননভেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস—বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস—আয়ের পাশাপাশি নিট মুনাফায়ও ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে। দুই কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

    প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের আয় দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ২৩ শতাংশ। এ সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯৭ লাখ টাকা। আগের বছরে একই সময়ে মুনাফা ছিল ১১২ কোটি ৬১ লাখ টাকা। মুনাফা বেড়েছে ১০ শতাংশ।

    এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা। আগের বছরে ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭১ টাকা ১৯ পয়সা। সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে বিএসআরএম লিমিটেড। ওই বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২০ টাকা ৫৭ পয়সা। আগের বছরে ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৬৬ টাকা ৭৯ পয়সায়।

    চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের আয় হয়েছে ২ হাজার ৬৩৮ কোটি টাকা। আগের প্রান্তিকে আয় ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। এক বছরে আয় বেড়েছে ৭৩ শতাংশ। একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৭ কোটি ৬২ লাখ টাকা। আগের বছরে ছিল ৮৫ কোটি ২ লাখ টাকা। মুনাফা বেড়েছে প্রায় ১৬ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরে ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সা।

    সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিএসআরএম স্টিলস বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরে ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। আগের বছরে ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়। এ ছাড়া ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাবের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেকেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১০ নভেম্বর।

    সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিএসআরএম স্টিলস ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সেই বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১০ টাকা ১০ পয়সা। আগের বছরে ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৮০ টাকা ৯৩ পয়সায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.