Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকো সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত
    পুঁজিবাজার

    বেক্সিমকো সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত

    মনিরুজ্জামাননভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সালমান এফ রহমান।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের স্টক-ডিলার ও ব্রোকার নিবন্ধনের মেয়াদ চলতি বছরের ৮ জুন শেষ হলেও সনদ নবায়ন হয়নি। এ বিষয়ে প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে পরিচালনা পর্ষদের সদস্য সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত।

    বিএসইসি সূত্রে জানা গেছে, সালমান এফ রহমানের বিরুদ্ধে পুঁজিবাজারে অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩০ জুন ও ৩ সেপ্টেম্বর পৃথক সিদ্ধান্তে তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। তাই বেক্সিমকো সিকিউরিটিজের স্টক-ডিলার ও ব্রোকার সনদ নবায়ন করা যায়নি, ফলে শেয়ার লেনদেন বর্তমানে স্থগিত রয়েছে।

    আইন অনুযায়ী, সনদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নবায়ন আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পরবর্তী প্রতিদিনের জন্য ২ হাজার টাকা জরিমানা হয়। বেক্সিমকো সিকিউরিটিজ ৯৪ দিন পরে আবেদন করায় ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানার মুখে পড়েছে।

    কোম্পানিটির পরিচালনা পর্ষদে দুটি প্রতিষ্ঠান রয়েছে—বেক্সিমকো হোল্ডিংস ও এসএস এক্সপোর্টস। সালমান এফ রহমান বেক্সিমকো হোল্ডিংসের প্রতিনিধি হিসেবে থাকায় এবং বর্তমানে কারাগারে থাকার কারণে বোর্ড সভা করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে কোম্পানিটি এখনও তাকে পরিচালক হিসেবে রেখেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতে বিষয়টি উপস্থাপন করলে সমস্যা আগে সমাধান করা যেত।

    পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, “একজন ব্যক্তির কারণে পুরো প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক নয়। এতে অনেক কর্মীর কর্মসংস্থানও বিপন্ন হবে। অভিযুক্ত ব্যক্তিকে পরিচালনায় না রেখে প্রতিষ্ঠান সচল রাখা সম্ভব। পাশাপাশি তার প্রভাবে অনিয়ম হচ্ছে কি না, তা কড়া নজরদারিতে রাখা দরকার।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.