Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই দিনে পুঁজিবাজারে সূচকের শক্তিশালী উত্থান
    পুঁজিবাজার

    দুই দিনে পুঁজিবাজারে সূচকের শক্তিশালী উত্থান

    মনিরুজ্জামাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকে শক্তিশালী উত্থান দেখা গেছে। প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। গতকাল দ্বিতীয় কার্যদিবসে সূচক আরও দশমিক ৯০ শতাংশ বাড়ে।

    বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই সূচক উর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসইএক্স ৪২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৭৫ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচক ছিল ৪ হাজার ৭৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭০ পয়েন্ট, যা আগের দিন ছিল ১ হাজার ৮৬১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার পয়েন্ট, আগের দিন যা ছিল ৯৮৫ পয়েন্ট।

    সূচকের এ উত্থানে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জিপিএইচ ইস্পাত ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ। আগের কার্যদিবসে লেনদেন ছিল ২৯৮ কোটি ১১ লাখ টাকা। বাজারে লেনদেন হওয়া ৩৭৩ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে ৩২২টির দর বেড়েছে, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির।

    খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত, মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ এ খাতে হয়েছে। দ্বিতীয় স্থানে প্রকৌশল খাত ১২ দশমিক ৫ শতাংশ, তৃতীয় স্থানে ব্যাংক খাত ৯ দশমিক ৯ শতাংশ। বস্ত্র খাত ৯ দশমিক ৮ শতাংশ নিয়ে চতুর্থ এবং জ্বালানি–বিদ্যুৎ খাত ৯ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে ছিল।

    একটি খাত বাদে ডিএসইতে সব খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। তথ্যপ্রযুক্তি খাতে সর্বোচ্চ ৪ দশমিক ১ শতাংশ রিটার্ন ছিল। মিউচুয়াল ফান্ডে ৩ দশমিক ৭, জীবন বীমায় ৩ এবং ভ্রমণ–অবকাশ খাতে ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখা গেছে। সিমেন্ট খাতে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন হয়েছে।

    চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকেও উত্থান ছিল। নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ২৮৭ পয়েন্টে। সব শেয়ারের সূচক সিএএসপিআই বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৬৯ পয়েন্ট। সিএসইতে গতকাল ১৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০০টির দর বেড়েছে, ৪৫টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১৪ কোটি ৭ লাখ টাকার, যা আগের কার্যদিবসের ৪ কোটি ৭৭ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.