Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে চারদিন পর অধিকাংশ শেয়ারে দরপতন
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে চারদিন পর অধিকাংশ শেয়ারে দরপতন

    মনিরুজ্জামাননভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব মূল্যসূচক নিচে নেমেছে। টানা চার কার্যদিবসের উত্থানে প্রায় ২০০ পয়েন্ট বাড়ার পর আজ প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমেছে। তবে সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ সিকিউরিটিজের দর বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা দেখা যায়। সেখানে লেনদেনে দেখা গেছে পতন। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দর বেড়েছে। কমেছে ২৩৮টির। অর্থাৎ দরপতন হয়েছে দরবৃদ্ধির তুলনায় ২ দশমিক ২৯ গুণ বেশি। লেনদেন শেষে ২৯টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত ছিল। দরপতন হওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫১টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

    দরপতনের চাপ বাড়ায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯০১ পয়েন্ট। শরীয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৮ পয়েন্টে এসেছে। ভালো ৩০ কোম্পানির সূচক ডিএসই–৩০ আজ ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৮ পয়েন্টে নেমেছে।

    ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ। গতকাল লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৬ লাখ টাকার। দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেনে সর্বাধিক অবদান রেখেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গতকাল তালিকার শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার, যার লেনদেন ছিল ১৩ কোটি ২৬ লাখ টাকা।

    এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে উঠেছে। তবে সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪১৯ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয় ১৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টির, অপরিবর্তিত রয়েছে ২৫টি। আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ। গতকাল লেনদেন হয়েছিল ৯ কোটি ৪২ লাখ টাকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.