Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রবাহ
    পুঁজিবাজার

    সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রবাহ

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 22, 2025নভেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে স্পষ্ট উত্থান দেখা গেছে। ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। তবে বাজার ভালো থাকলেও ঔষধ ও রসায়ন এবং টেলিযোগাযোগ খাতে সপ্তাহজুড়ে নেতিবাচক রিটার্ন দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    বাজার বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহে সূচকটি ছিল ৪ হাজার ৭০৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস–৩০ একই সময়ে ২৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৮ পয়েন্টে পৌঁছায়। আগের সপ্তাহ শেষে এটি ছিল ১ হাজার ৮৫১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৪১ দশমিক ৩৩ পয়েন্ট। নতুন অবস্থান ১ হাজার ১৮ পয়েন্ট, যা আগের সপ্তাহে ছিল ৯৭৭ পয়েন্ট।

    গত সপ্তাহে ডিএসইতে ৩৬৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়। এর মধ্যে ৩৪৭টির দর বেড়েছে, কমেছে ১৮টির এবং চারটির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়নি ৪৪টির। সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

    ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৩৯৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। হিসাব অনুযায়ী এক সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ।

    খাতভিত্তিক লেনদেনে প্রকৌশল খাতের দাপট ছিল সবচেয়ে বেশি। মোট লেনদেনের ১২ দশমিক শূন্য ১ শতাংশ দখলে নিয়ে খাতটি ছিল শীর্ষে। ১১ দশমিক ৬৬ শতাংশ লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় স্থানের বস্ত্র খাতের লেনদেন ছিল ১১ দশমিক ২২ শতাংশ। ব্যাংক খাত ছিল চতুর্থ স্থানে ১০ দশমিক ১৯ শতাংশ লেনদেন নিয়ে। পঞ্চম স্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত ১০ দশমিক শূন্য ৫ শতাংশ লেনদেন নিয়ে।

    সপ্তাহে দুটি খাত বাদে সব খাতেই ইতিবাচক রিটার্ন পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ দশমিক ৩৯ শতাংশ রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। আর্থিক প্রতিষ্ঠান খাতে রিটার্ন ছিল ৯ দশমিক ৭১ শতাংশ। সিরামিক খাতে ৮ দশমিক ২৮ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ রিটার্ন পাওয়া গেছে। বিপরীতে টেলিযোগাযোগ খাতে দশমিক শূন্য ৯ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে দশমিক শূন্য ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক উত্থান দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ। এর অবস্থান ৮ হাজার ৪১৯ পয়েন্ট।

    সিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৮০ কোটি ৩৬ লাখ টাকার তুলনায় কম। লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির আর ১১টির দর অপরিবর্তিত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.