Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনার্জিপ্যাক পর্ষদ নিলো জমি বিক্রির সিদ্ধান্ত
    পুঁজিবাজার

    এনার্জিপ্যাক পর্ষদ নিলো জমি বিক্রির সিদ্ধান্ত

    মনিরুজ্জামাননভেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিএল) তার তেজগাঁও এলাকার ১৬ দশমিক ৫০ ডেসিমেল (১০ কাঠা) জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জমি বিক্রি করা হবে এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের অনুকূলে। কোম্পানিটি এই সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য সাধারণ সভা আয়োজন করবে। তথ্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল জানা গেছে।

    আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এনার্জিপ্যাক পাওয়ার শেয়ারপ্রতি ৩ টাকা ৮ পয়সা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)। কোম্পানিটি জানিয়েছে, আর্থিক খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সুদহার বৃদ্ধির কারণে প্রথম প্রান্তিকে লোকসান বৃদ্ধি পেয়েছে।

    সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫০ পয়সা, আগের বছরে যা ছিল ৫ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

    সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। আলোচ্য বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

    সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। আলোচ্য বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.