Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে আস্তে আস্তে ফিরছে স্বস্তি
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে আস্তে আস্তে ফিরছে স্বস্তি

    মনিরুজ্জামাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজার সাম্প্রতিক পতনের ধাক্কা সামলে আস্তে আস্তে ফিরে আসছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও কিছুটা বেড়েছে। এদিন বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।

    ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০৯.১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ২৪.৯২ পয়েন্ট বেড়ে ১,০৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে ১,৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ইতিবাচক চিত্র দেখা দিয়েছে। ডিএসইতে সোমবার মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫৯টির দর বেড়েছে, ২২টির কমেছে এবং ১০টির অপরিবর্তিত ছিল।

    ক্যাটেগরি ভিত্তিক লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ১৩টির কমেছে এবং ৫টির অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটেগরিতে ৭৯টির মধ্যে ৭৫টির দর বেড়েছে, চারটির কমেছে। ‘জেড’ ক্যাটেগরিতে ৯৭টির মধ্যে ৮৭টির দর বেড়েছে, পাঁচটির কমেছে এবং পাঁচটির অপরিবর্তিত ছিল।

    মিউচুয়াল ফান্ড খাতেও ঊর্ধ্বমুখী প্রভাব দেখা দিয়েছে। লেনদেন হওয়া ৩৫টি ফান্ডের মধ্যে ৩৩টির দর বেড়েছে, দুইটির দর কমেছে। দিনশেষে ডিএসইতে মোট ২৩ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৫০৫টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৯ হাজার ৩৭৪ বার হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকায়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯৩ লাখ টাকায়।

    লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি (টাকায়) হলো: সিম টেক্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, রানার অটো, আফতাব অটোমোবাইলস, মনোস্পুল পেপার, শাহজিবাজার পাওয়ার, খান ব্রাদার্স পিপি এবং তৌফিক ফুড। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি: আইএফআইসি ব্যাংক, সিম টেক্স, কুইন সাউথ টেক্সটাইল, ইনটেক লিমিটেড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিল, খান ব্রাদার্স পিপি, এনআরবি ব্যাংক ও মনোস্পুল পেপার।

    দর কমার শীর্ষ ১০ কোম্পানি: বিডি ওয়েল্ডিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, ভিএএমএল বিডি মিউচুয়াল ফান্ড-১, আজিজ পাইপস, বারাকা পতেঙ্গা পাওয়ার, আল-বারাকা ইসলামী ব্যাংক ও আলহাজ্ব টেক্সটাইল।

    বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারে তারল্যপ্রবাহের বৃদ্ধি সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে বড় মূলধনি কোম্পানির শেয়ার মূল্য উত্থান সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.