Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে স্থিতিশীলতায় আইসিবিকে ১ হাজার কোটি ঋণ
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে স্থিতিশীলতায় আইসিবিকে ১ হাজার কোটি ঋণ

    মনিরুজ্জামাননভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। এই টাকা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।

    গত সোমবার (২৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত এই বিনিয়োগ প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা দেয়। গতকাল মঙ্গলবার আইসিবি সূত্রে বিষয়টি জানা যায়। তথ্যমতে, আইসিবি সরকারের কাছে মোট ১৩ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছিল। তবে প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি সফট লোন হিসেবে পেয়েছে ১ হাজার কোটি টাকা। ঋণটি ১০ বছরে পরিশোধ করতে হবে। প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫ শতাংশ সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।

    সরকারি এই ঋণ কেবল পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে। বাজারে স্থিতিশীলতা আনা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, বড় আকারের সরকারি বিনিয়োগ সাধারণত বাজারে স্বাভাবিক চাহিদা তৈরি করে এবং মূল্য পুনরুদ্ধারে সহায়তা করে।

    আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, ঋণের অর্থ পাওয়ার পরই নতুন একটি বেনেফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা হয়েছে। সোমবার দুপুর ২টার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে। তিন মাসের মধ্যে বিনিয়োগের অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন সরকারকে দেওয়া হবে। বাজার সংশ্লিষ্টদের মতে, সরকারের এই আর্থিক সহায়তা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি শক্তিশালী প্রথম ধাপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    শেয়ারবাজারে ক্ষতি হলে টাকা আসলে কোথায় যায়?

    আগস্ট 8, 2026
    পুঁজিবাজার

    দাম বাড়ার তালিকায় শীর্ষে পচা কোম্পানির শেয়ার

    আগস্ট 8, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে সূচক পতন

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.