Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Dec 10, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২০ হাজার ৫৯০ কোটি টাকা
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২০ হাজার ৫৯০ কোটি টাকা

    মনিরুজ্জামানNovember 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গত সপ্তাহে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে ২০ হাজার ৫৯০ কোটি ৮৪ লাখ টাকার বেশি।

    গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৯.১৩ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই-৩০ সূচক ৫৬.৩৪ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৮.৫৬ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক ২৩.৭৮ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ বেড়ে ৮৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

    গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এটি ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি ৩০ লাখ টাকা।

    ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকার, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩৬৯টি কোম্পানি। এর মধ্যে ৩৩৫টির শেয়ারের দর বেড়েছে, ১২টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল। ৩৪টির কোনো লেনদেন হয়নি।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসপিআই সূচক ৩৯৫.১২ পয়েন্ট বা ২.৮৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৩৭ পয়েন্টে পৌঁছেছে। সিএসই-৩০ সূচক ২.১৩ শতাংশ বেড়ে ১২ হাজার ৪২৭ পয়েন্টে, সিএসসিএক্স ২.৬৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৬৪২ পয়েন্টে, সিএসআই সূচক ২.৩৩ শতাংশ বেড়ে ৮৮১ পয়েন্টে এবং এসইএসএমইএক্স সূচক ৬.৩০ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৯ পয়েন্টে পৌঁছেছে।

    গত সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৮৪ কোটি ২১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৬ হাজার ৮৩২ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০ হাজার ২৫১ কোটি ৫৪ লাখ টাকা।

    সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ টাকার, আগের সপ্তাহে যা ছিল ৪৬ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ২৯৭টি কোম্পানি। এর মধ্যে ২৪৫টির দর বেড়েছে, ৪২টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত ছিল। বাজার বিশ্লেষকরা বিনিয়োগের ক্ষেত্রে গুজবের প্রতি মনোযোগ না দিয়ে, তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ন্যায্য প্রাইসিং নিশ্চিতের আশ্বাস দিল বিএসইসি

    December 9, 2025
    পুঁজিবাজার

    এআই শেয়ারবাজারের তথ্যকে স্পষ্ট ও নির্ভরযোগ্য করবে

    December 8, 2025
    পুঁজিবাজার

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান

    December 8, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.