Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন কমিটির যাত্রা শুরু
    পুঁজিবাজার

    সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন কমিটির যাত্রা শুরু

    মনিরুজ্জামানডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।

    গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত এ সভায় ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য দায়িত্ব গ্রহণ করে নতুন পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএ পরিচালনা করবে। এতে দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব নেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান। সহ-সভাপতি পদে দায়িত্ব নেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. নাফিজ-আল-তারিক।

    পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন – এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি এম রাফিউজ্জামান বোখারী, এসসিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আরএন ট্রেডিং লিমিটেডের এমডি মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের এমডি আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের এমডি আর. ওয়াই. শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের এমডি আলহাজ্বা নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের এমডি নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি খন্দকার শফিকুর রহিম এবং স্যার সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আতাউর রহমান।

    নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণের পর সভাপতি সাইফুল ইসলাম পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে বাজারের উন্নয়নে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সূচক উত্থানে ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৭ কোটি টাকা লেনদেন

    মে 7, 2026
    পুঁজিবাজার

    লিন্ডে বাংলাদেশের  শক্তিশালী প্রবৃদ্ধি, মুনাফা বেড়েছে ৩৬%

    মে 7, 2026
    পুঁজিবাজার

    রেকর্ড মুনাফা বাড়লেও আস্থাহীনতায় দুর্বল বহু ব্যাংক

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.