Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর বাজার মূলধন কমলো ৭ হাজার কোটি
    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন কমলো ৭ হাজার কোটি

    মনিরুজ্জামানডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে মূলত দরপতনের প্রভাব লক্ষ্য করা গেছে। ঢাকাস্থ প্রধান স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানা গেছে, বাজারে শেয়ার ও ইউনিটের দাম বেড়ার তুলনায় কমার সংখ্যা বেশি ছিল। এর ফলে ডিএসইর বাজার মূলধন প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা কমে গেছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক এবং দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

    ডিএসইর লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে মাত্র ৪৫টির শেয়ারের দাম বেড়েছে। তবে ৩২৫টির শেয়ার কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৮৪ দশমিক ৮৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। এটি আগের সপ্তাহের শেষ কার্যদিবসের ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকার তুলনায় ৭ হাজার ৩৭১ কোটি টাকা বা ১ দশমিক ০৭ শতাংশ কম।

    মূল্যসূচকও পতনের পথে। প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ কমেছে। ইসলামি শরিয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ৩২ দশমিক ৬ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ। আর বাছাই করা ৩০টি ভালো কোম্পানির সূচক ডিএসই-৩০ সপ্তাহজুড়ে কমেছে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ।

    লেনদেনের গতিও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫২৫ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন কমেছে ১১৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২১ দশমিক ৬৪ শতাংশ।

    টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ৫৭ শতাংশ। দ্বিতীয় স্থানে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার, প্রতিদিন গড়ে লেনদেন ১৪ কোটি ৯৪ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, প্রতিদিন ১১ কোটি ৭৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে।

    সপ্তাহজুড়ে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় এছাড়া রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, শাহজিবাজার পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স এবং প্রগতি ইন্স্যুরেন্স।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের অর্থায়ন

    মে 3, 2026
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে ধস, বাজার মূলধন কমল আড়াই হাজার কোটি টাকা

    মে 3, 2026
    অর্থনীতি

    শিকাগোর রক্তাক্ত সময়ের গল্প—১৬০ বছরেও বদলায়নি শ্রমিকের জীবনসংগ্রাম

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.