Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নভেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে পৌঁছাল
    পুঁজিবাজার

    নভেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে পৌঁছাল

    মনিরুজ্জামানডিসেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে। অক্টোবরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে এ মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

    আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নভেম্বরের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ওঠানামা করছে। তবে হার ৮ শতাংশের আশপাশেই ঘোরাফেরা করছে। বিবিএসের হিসাব অনুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। দেশে টানা তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি চাপ বাড়িয়ে রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ১০ দশমিক ০৩ শতাংশ।

    মূল্যস্ফীতি এক ধরনের পরোক্ষ করের মতো। মাসিক আয় বাড়েনি, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষকে খরচ সামলাতে ধারদেনা করতে হয় বা বিভিন্ন খাতে কাটছাঁট করতে হয়। আয়–বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকলে প্রকৃত আয় কমে যায়, কষ্ট বাড়ে।

    বিবিএস জানায়, গত নভেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে কম হওয়ায় বাস্তবে মানুষের হাতে থাকা আয় কমে গেছে। মূল্যস্ফীতির হার কমে যাওয়ার অর্থ জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়। বরং আগের তুলনায় দাম বৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে—এটা বোঝায়।

    উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কোনো ব্যক্তি যদি পণ্য ও সেবা কিনতে ১০০ টাকা খরচ করে থাকেন, এ বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশ হওয়ায় ২০২৫ সালের নভেম্বর মাসে একই পণ্য ও সেবা কিনতে তাঁর খরচ হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা। অর্থাৎ প্রতি ১০০ টাকায় ব্যয় বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।

    গত দুই–তিন বছর ধরে অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করেছে। একই সঙ্গে এনবিআর তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক ও কর কমিয়েছে। বাজারে আমদানির প্রবাহ ঠিক রাখতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ওষুধ-পোশাকেই ভর করে সূচক ঊর্ধ্বমুখী

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

    এপ্রিল 30, 2026
    পুঁজিবাজার

    ৯ মাসে ৬৪৩ কোটি টাকা নিট মুনাফা ওয়ালটনের

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.