Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে তথ্যস্বচ্ছতায় বাড়ছে এআইয়ের ভূমিকা
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে তথ্যস্বচ্ছতায় বাড়ছে এআইয়ের ভূমিকা

    Najmus Sakibডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার অপরিহার্য হয়ে উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তাঁর মতে, পুঁজিবাজার সম্পর্কিত জটিল তথ্য বিশ্লেষণ, ঝুঁকি চিহ্নিতকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে এআই ভবিষ্যতে বড় ভূমিকা নেবে।

    সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম। অনুষ্ঠানে সিএমজেএফের সদস্যরা অংশ নেন।

    উদ্বোধনী বক্তব্যে ওয়াজিদ হাসান শাহ বলেন, সম্প্রতি পুঁজিবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ সহজ হবে। ভবিষ্যতে বাজারসংক্রান্ত যেকোনও বিশ্লেষণেই এ প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠবে।

    সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, বর্তমান বাজারচিত্রে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ারবাজার বিশ্লেষণেও এর গুরুত্ব বাড়ছে। সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক আবু আলী জানান, পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিতভাবেই বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হয়।

    দিনব্যাপী কর্মশালার সেশন পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    শেয়ারবাজারে সূচক বাড়ছে, কিন্তু বিনিয়োগকারীরা লাভ করছেন না কেন?

    আগস্ট 9, 2026
    পুঁজিবাজার

    আইপিডিসির মূলঋণ ব্যবসায় ধস, বাড়ছে খেলাপি ঋণ

    আগস্ট 9, 2026
    পুঁজিবাজার

    সূচকের ওঠানামায় সরগরম পুঁজিবাজার

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.