Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই কোম্পানির পুঁজিবাজারে অস্তিত্ব নিয়ে শঙ্কা
    পুঁজিবাজার

    দুই কোম্পানির পুঁজিবাজারে অস্তিত্ব নিয়ে শঙ্কা

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 13, 2025ডিসেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি—ওষুধ খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বস্ত্র খাতের সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড—নিরীক্ষক তাদের অস্তিত্ব ও টেকসইতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কোম্পানি দুটির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের পরিস্থিতি:
    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মোহাম্মদ শিব্বির হোসেন। নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানির পুঞ্জীভূত লোকসান প্রায় সমান পরিমাণে পরিশোধিত মূলধনের এবং ব্যবস্থাপনা নতুন তহবিল জোগাতে ব্যর্থ হয়েছে।

    কোম্পানি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পক্ষ থেকেও উল্লেখযোগ্য কর দাবি রয়েছে। উচ্চ ব্যয় ও সীমিত উৎপাদনের কারণে উৎপাদন খরচ আয়কে ছাড়িয়েছে। এছাড়া কোম্পানি ড্রাগ লাইসেন্স নবায়ন করেনি এবং ডিএসই ও সিডিবিএলের ফি পরিশোধ করতে পারেনি। সবমিলিয়ে, ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।

    ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা হয়নি। শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা, যেখানে আগের বছর ৩৫ পয়সা লোকসান হয়েছিল। ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সায়। ডিএসইতে শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ওঠানামা করেছে ৭ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সার মধ্যে।

    সোনারগাঁও টেক্সটাইলসের পরিস্থিতি:
    জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এ কে গোলাম কিবরিয়ার মতে, কোম্পানির পুঞ্জীভূত লোকসান ১৫ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৫৫৩ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদের ঋণাত্মক রিটার্ন দিয়েছে। নিরীক্ষক ভবিষ্যতে কোম্পানির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

    ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছিল। ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সায়। ডিএসইতে শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩২ টাকা ২০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ওঠানামা করেছে ২০ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকার মধ্যে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.