Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজার মূলধন বাড়ল আড়াই হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    বাজার মূলধন বাড়ল আড়াই হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 13, 2025ডিসেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই বাজার ছিল ঊর্ধ্বমুখী। এর প্রভাবে সপ্তাহজুড়ে দাম বেড়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়েছে। একই সঙ্গে মূল্যসূচক ও গড় লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

    গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৩টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২টির। আর অপরিবর্তিত ছিল ৩৬টির শেয়ারদর। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া মোট প্রতিষ্ঠানের ৮৫ দশমিক ১৬ শতাংশের দাম বেড়েছে।

    দাম বাড়ার তালিকা বড় হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৬০৬ কোটি টাকা বা দশমিক ২৩ শতাংশ। বাজার মূলধনের পাশাপাশি মূল্যসূচকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৭৭ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ।

    অন্য সূচকগুলোর মধ্যেও একই চিত্র দেখা গেছে। ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে বেড়েছে ৯ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ। আগের সপ্তাহে এই সূচক কমেছিল ৩২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে বেড়েছে। সূচকটি বেড়েছে ১১ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ। আগের সপ্তাহে এটি কমেছিল ৪২ দশমিক ৪৮ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ।

    সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে এই গড় ছিল ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। ফলে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা বা ১ দশমিক ৪৯ শতাংশ।

    সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ টাকা। যা মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং। এই কোম্পানির শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফাইন ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, একমি পেস্টিসাইড, মুন্নু ফেব্রিক্স এবং আনোয়ার গ্যালভানাইজিং।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    রবির আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিয়ে বিএসইসির তদন্ত শুরু

    এপ্রিল 9, 2026
    পুঁজিবাজার

    যুদ্ধবিরতির খবরে চাঙা পুঁজিবাজার, সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উত্থান

    এপ্রিল 9, 2026
    পুঁজিবাজার

     শেয়ারবাজারে চাঙ্গাভাব: লেনদেন প্রায় হাজার কোটি

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.