Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ১.৫৩ শতাংশ বা ১০ হাজার ৫০২ কোটি টাকা কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এটি ছিল ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা।

    এ সপ্তাহে ডিএসইর সব সূচকই নেমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩২.৪২ পয়েন্ট বা ২.৬৭ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ৪৩.৪৩ পয়েন্ট বা ২.২৮ শতাংশ। ডিএসইএস সূচক ৩৩.৬৬ পয়েন্ট বা ৩.২৫ শতাংশ কমেছে। সূচকের পতনের সঙ্গে লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১,৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন ছিল ২,০৮৮ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৩৮ কোটি ৪৬ লাখ টাকা।

    প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩০ কোটি ২২ লাখ টাকা বা ৭.২৪ শতাংশ। চলতি সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৩৮ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে এটি ছিল ৪১৭ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২টির দাম বেড়েছে, ৩৩৫টির কমেছে, এবং ২২টির অপরিবর্তিত রয়েছে।

    একই সময় দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচকও পতনে আছে। সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৭৮ শতাংশ ও ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩,৬২৪.৩৬ পয়েন্ট ও ৮,৪০৩.৬৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৭৭ শতাংশ কমে ১,০৪৬.৩২ পয়েন্টে, সিএসআই সূচক ২.০২ শতাংশ কমে ৮৫৮.১৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচকও ১.৭৬ শতাংশ কমে ১২,০৯০.৫৭ পয়েন্টে অবস্থান করছে।

    চলতি সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯০ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৬৮ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় ৪০ কোটি ৮৬ লাখ টাকা কম। সপ্তাহজুড়ে সিএসইতে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭১টির দাম বেড়েছে, ১৫৯টির কমেছে, এবং ২০টির অপরিবর্তিত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    রবির আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিয়ে বিএসইসির তদন্ত শুরু

    এপ্রিল 9, 2026
    পুঁজিবাজার

    যুদ্ধবিরতির খবরে চাঙা পুঁজিবাজার, সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উত্থান

    এপ্রিল 9, 2026
    মতামত

    যেভাবে মার্কিন-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানকে সব ক্ষমতা দিয়ে দিল

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.