Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্লোবাল হেভি কেমিক্যালসের দায় সম্পদের চেয়ে ৮ গুণ বেশি
    পুঁজিবাজার

    গ্লোবাল হেভি কেমিক্যালসের দায় সম্পদের চেয়ে ৮ গুণ বেশি

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের দায় সম্পদের তুলনায় আট গুণের বেশি হয়েছে। এর ফলে কোম্পানির দায় পরিশোধের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংশয় তৈরি হয়েছে।

    নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কোম্পানির ৩০ জুন ২০২৪-২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত প্রকাশ করেছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এটি জানা গেছে। গ্লোবাল হেভি কেমিক্যালস ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল।

    নিরীক্ষক জানায়, চলতি বছরের ৩০ জুনে কোম্পানির মোট দায় ১৩৮ কোটি ২৫ লাখ টাকার বেশি। এর মধ্যে ব্যাংক ঋণ প্রায় ৯১ কোটি ৫৫ লাখ, আন্তঃকোম্পানি দায় ১৯ কোটি ৭৪ লাখ এবং অন্যান্য সরবরাহকারী ও পাওনাদারের কাছে বকেয়া প্রায় ১৮ কোটি ৮৪ লাখ টাকা। তবে কোম্পানির চলতি সম্পদ মাত্র ১৬ কোটি ৯৮ লাখ টাকায় সীমাবদ্ধ। অর্থাৎ ১ টাকার সম্পদের বিপরীতে দায় ৮ টাকা ১৪ পয়সা।

    নিরীক্ষক আরও উল্লেখ করেছে, ৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানির বিক্রি ৩১ কোটি ৩২ লাখ টাকা, আগের বছরের ৭৪ কোটি ৪২ লাখ টাকার তুলনায় ৫৮ শতাংশ কমেছে। এ সময়ে বিক্রি ও বিতরণ খরচ বেড়ে ২ কোটি ৫ লাখ টাকা হয়েছে, আগের বছর যা ছিল ১ কোটি ৭৭ লাখ টাকা। বিক্রি কমার পরও বিতরণ ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা ও অনুমোদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    কোম্পানিটি নির্দিষ্ট কারণ ছাড়াই সাময়িকভাবে কারখানা বন্ধ করেছে এবং পরে সীমিত পরিসরে উৎপাদন শুরু করেছে। চলতি বছরের ৩০ জুনে লোকসান কিছুটা কমলেও কোম্পানির পুঞ্জীভূত লোকসান এখন ৫২ কোটি ৬১ লাখ টাকা।

    নিরীক্ষক আরও জানিয়েছে, কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষক নিয়োগের জন্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের অনুমোদন নিতে হবে। তবে ৩০ জুন ২০২৫ হিসাব বছরের জন্য এজিএম এখনও আহ্বান করা হয়নি। পরিবর্তে পর্ষদ সভার মাধ্যমে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    রবির আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিয়ে বিএসইসির তদন্ত শুরু

    এপ্রিল 9, 2026
    পুঁজিবাজার

    যুদ্ধবিরতির খবরে চাঙা পুঁজিবাজার, সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উত্থান

    এপ্রিল 9, 2026
    পুঁজিবাজার

     শেয়ারবাজারে চাঙ্গাভাব: লেনদেন প্রায় হাজার কোটি

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.