Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি
    পুঁজিবাজার

    শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি

    মনিরুজ্জামানডিসেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন মিলিতভাবে ২১ হাজার ২৩১ কোটি টাকা কমেছে। এই কোম্পানিগুলোর মূল্য ওঠা-নামার প্রভাব পুরো বছরের পুঁজিবাজারের সূচক ও লেনদেনে স্পষ্ট দেখা গেছে।

    গতকাল রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সব কোম্পানির যৌথ বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমে থাকায় সূচক বছরের অধিকাংশ সময় নেমে গিয়েছিল।

    শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, মাত্র ৩টির বৃদ্ধি দেখা গেছে। এ বছরের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গ্রামীণফোন লিমিটেডে। টেলিযোগাযোগ খাতের এই কোম্পানির বাজার মূলধন কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা। শেষ ২৮ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়।

    খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর এটি ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা, ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ কোটি টাকায়।

    ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমেছে ২ হাজার ২৯২ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা, শেষ ২৮ ডিসেম্বর তা ১২ হাজার ৪৭৬ কোটি টাকায় এসেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এটি ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা, শেষ ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪০ কোটি টাকায়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। ৩০ ডিসেম্বর ২০২৪ সালে এটি ছিল ৮ হাজার ৪৫৪ কোটি, ২৮ ডিসেম্বর ২০২৫-এ দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি টাকায়।

    ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বাজার মূলধন এ বছর কমেছে ৪৮১ কোটি টাকা। ৩০ ডিসেম্বর ২০২৪ সালে এটি ছিল ৭ হাজার ১৬৫ কোটি টাকা, শেষ ২৮ ডিসেম্বর ৬ হাজার ৬৮৪ কোটি টাকায় নামিয়েছে। রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা। ৩০ ডিসেম্বর ২০২৪-এ এটি ছিল ১৪ হাজার ৮২৩ কোটি, ২৮ ডিসেম্বর ১৪ হাজার ৬৬৬ কোটি টাকায় এসেছে।

    অন্যদিকে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এ বছর ৪ হাজার ১৫০ কোটি টাকা বেড়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪-এ এটি ছিল ৮ হাজার ৬৭২ কোটি, শেষ ২৮ ডিসেম্বর ১২ হাজার ৮২২ কোটি টাকায় পৌঁছেছে।

    ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন ১ হাজার ১৮৯ কোটি টাকা বেড়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪-এ এটি ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা, ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৯ কোটি টাকায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন সামান্য বেড়ে ১০ হাজার ৩৮৬ কোটি টাকায় এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই সূচকের পতন, আধা ঘণ্টায় লেনদেন ৯৭ কোটি টাকা

    সেপ্টেম্বর 7, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.