Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্বল অবস্থানে বাংলাদেশের পুঁজিবাজার
    পুঁজিবাজার

    দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্বল অবস্থানে বাংলাদেশের পুঁজিবাজার

    মনিরুজ্জামানডিসেম্বর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিগত তিন বছর ধরে বাংলাদেশের পুঁজিবাজারের পারফরম্যান্স ছিল ধারাবাহিকভাবে হতাশাজনক। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালেও বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি দেশের শেয়ারবাজার।

    এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স করেছে বাংলাদেশের পুঁজিবাজার। দক্ষিণ এশিয়ার অন্যান্য বাজারের সঙ্গে তুলনায় এ চিত্র আরও স্পষ্ট। ভারত, পাকিস্তান ও শ্রীলংকার পুঁজিবাজার ২০২৫ সালে প্রায় সব সূচকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল।

    চলতি বছরে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। আগের বছর এই সূচক ছিল ৫ হাজার ২১৬ পয়েন্ট।

    অন্যদিকে পাকিস্তানের কেএসই সূচক ২০২৫ সালে ৪৫ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৭৩৪ পয়েন্টে। ২০২৪ সালের শেষে সূচকটির অবস্থান ছিল ৭২ হাজার ১৬০ পয়েন্ট। শ্রীলংকার সিএসইঅল সূচক ৪০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪৪৬ পয়েন্টে, যা ২০২৪ সালের শেষে ছিল ১৫ হাজার ৮২৭ পয়েন্ট। ভারতের বিএসই সেনসেক্স সূচক ২০২৫ সালে ৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৯ পয়েন্টে। ২০২৪ সালে সূচকটি ছিল ৭৮ হাজার ৩৫৮ পয়েন্ট।

    সূচক কমলেও ২০২৫ সালে বাংলাদেশের পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে। এ বছর বাজার মূলধন ২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬২০ কোটি টাকায়। তবে লেনদেনের চিত্র ছিল বিপরীতমুখী। ২০২৪ সালে ডিএসইর দৈনিক গড় লেনদেন ছিল ৬৩১ কোটি ৯৭ লাখ টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৫২১ কোটি ৫৯ লাখ টাকায়। এই সময়ে দৈনিক লেনদেন কমেছে ১৫ দশমিক ৭১ শতাংশ।

    জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল অতীতের অনিয়ম ও দুর্নীতির অবসান হবে এবং শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। কিছু ঘটনায় অপরাধীদের বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হলেও তা বাস্তবে আদায় হয়নি। অন্তর্বর্তী সরকারের সরাসরি নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়নি।

    এই সময়ে পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার দূরত্বও স্পষ্ট ছিল। ফলে যেসব সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করা হলেও উল্লেখযোগ্য কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি। কেবল মার্জিন রুলস বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

    ২০২৫ সালে পুঁজিবাজারে বেশ কিছু নেতিবাচক ঘটনাও ঘটে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় না নিয়েই বাজার থেকে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি তালিকাভুক্ত আরও আটটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সব মিলিয়ে ২০২৫ সালে পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল, তার বড় অংশই বাস্তবায়িত হয়নি। আগের বছরের মতো চলতি বছরও হতাশার সঙ্গেই সময় শেষ করেছেন দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মার্চ 15, 2026
    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.