Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারের বিদ্যুৎ কোম্পানি: চুক্তি অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগের ঝুঁকি
    পুঁজিবাজার

    পুঁজিবাজারের বিদ্যুৎ কোম্পানি: চুক্তি অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগের ঝুঁকি

    মনিরুজ্জামানজানুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক পরিস্থিতি এখন শুধু দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়। কোম্পানিগুলোর ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েও গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ, নতুন চুক্তির অনিশ্চয়তা, উৎপাদন কেন্দ্র বন্ধ, আদায় অযোগ্য পাওনা বৃদ্ধি এবং সম্পদের অতিমূল্যায়ন—সব মিলিয়ে সংকট স্পষ্ট।

    হালনাগাদ আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ১১টি কোম্পানির মধ্যে অন্তত পাঁচটির ক্ষেত্রে এসব ঝুঁকি রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, চুক্তি ও আর্থিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ণ করছে। তাই কোম্পানিগুলোকে সঠিক তথ্য প্রকাশ এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সরকারি ক্রয় চুক্তি ছাড়া বিনিয়োগ টেকসই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, ফার্নেস অয়ভিত্তিক প্ল্যান্টের উৎপাদন ব্যয় বেশি। এছাড়া গ্যাস-সংকট এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সময় ও ব্যয়সাপেক্ষ। এই পরিস্থিতিতে পিপিএ শেষ হওয়া প্ল্যান্টগুলো চালু রাখা কঠিন। অডিট রিপোর্টে ‘গোয়িং কনসার্ন’ ঝুঁকি থাকলে বিনিয়োগকারীদের তা জানাতে হবে। ডিএসইর উচিত চুক্তি, উৎপাদন সক্ষমতা ও প্ল্যান্ট বন্ধ থাকার তথ্য প্রাইস সেনসিটিভ হিসেবে প্রকাশ নিশ্চিত করা।

    নিরীক্ষায় পাওয়ার গ্রিড কোম্পানির আর্থিক অনিয়ম সবচেয়ে প্রকট। বৈদেশিক ঋণের বিপরীতে ৪ হাজার ৭১৫ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ ক্ষতি মূলধনে যুক্ত হয়েছে। ২৭ হাজার ৪৩৬ কোটি টাকার প্রপার্টি, প্ল্যান্ট ও ইকুইপমেন্ট পরীক্ষা ছাড়া দেখানো হয়েছে। বিতর্কিত পাওনায় প্রভিশন না রাখায় প্রকৃত আর্থিক অবস্থা আড়াল হয়েছে। সুদ ও ঋণ ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারপ্রতি ৮ ও ৫ টাকার লোকসানের কারণে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে নেমেছে।

    পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী পরিচালক মো. মুনিরুজ্জামান বলেন, ভেন্ডর চুক্তি সমস্যার সমাধান প্রক্রিয়াধীন, সুদ ব্যয় যাচাই করে প্রয়োজন হলে সমন্বয় করা হবে। ডেসকোর ৫৬০ কোটি টাকার পাওনার মধ্যে ৩১১ কোটি প্রায় আদায় অযোগ্য। প্রভিশন রাখা হয়েছে মাত্র ২ কোটি ৮৭ লাখ টাকা। বাতিল গুলশান সাবস্টেশন প্রকল্প এখনও সিডব্লিউআইপিতে দেখানো হচ্ছে। বড় লোকসানের কারণে ২০২৩ ও ২০২৪ সালে লভ্যাংশ দিতে পারেনি ডেসকোও। কোম্পানি সচিব মোহাম্মাদ কামরুজ্জামান জানান, বিহারি ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহের বকেয়া ২৬৩ কোটি টাকা নিয়ে মামলা চলমান থাকায় তা প্রভিশনে নেওয়া হয়নি। গুলশান সাবস্টেশন আনুষ্ঠানিকভাবে বন্ধ হলে তা ১০ বছরের মেয়াদে সমন্বয় করা হবে।

    বারাকা পাওয়ার নিজস্ব সহযোগী প্রতিষ্ঠানে ১৫৫ কোটি টাকার বেশি জামানতহীন ঋণ দিয়েছে। ফেঞ্চুগঞ্জের ৫১ মেগাওয়াট রেন্টাল কেন্দ্রটি চুক্তি শেষ হওয়ায় ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ, অথচ সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়নি। কোম্পানির এমডি ফাহিম আহমেদ চৌধুরী বলেন, সরকার হঠাৎ চুক্তি স্থগিত করার কারণে বর্তমানে প্ল্যান্টটি বন্ধ রয়েছে।

    খুলনা পাওয়ারের ইউনিট-২ ও ইউনিট-৩-এর পিপিএ ২০২৪ সালে শেষ হয়েছে। আগস্ট থেকে প্ল্যান্ট পুরোপুরি বন্ধ থাকায় সম্পদের মূল্যহ্রাসের ঝুঁকি তৈরি হয়েছে। টানা পাঁচ বছর লোকসানের কারণে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে। ডরিন পাওয়ারের তিনটি গ্যাসভিত্তিক কেন্দ্রের পিপিএ শেষ হয়ে ভবিষ্যৎ আয় অনিশ্চিত। এছাড়া গ্র্যাচুইটি ও দেনা-পাওনার হিসাব নিয়েও নিরীক্ষকেরা প্রশ্ন তুলেছেন।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, সরকারি ক্রয় চুক্তির অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের অভাব বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় চুক্তি পুনরায় নবায়ন ও বাজারমুখী উদ্যোগ জরুরি। এতে কোম্পানিগুলো টেকসই হবে এবং বিনিয়োগকারীর আস্থা বাড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মার্চ 15, 2026
    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.