Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিসেম্বরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ১২০ কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিসেম্বরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ১২০ কোটি টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026Updated:জানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ডিসেম্বর মাসে দেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য অঙ্কের অর্থ তুলে নিয়েছেন। বড় মূলধনী ও মৌলভিত্তি শক্তিশালী কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রি করে তারা প্রায় ১২০ কোটি টাকা প্রত্যাহার করেন।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট প্রায় ১২০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। একই সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল মাত্র ৬০ লাখ টাকা। এতে মাস শেষে বিদেশি বিনিয়োগে বড় ধরনের নিট ঘাটতি তৈরি হয়।

    বিদেশি বিনিয়োগ কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি মালিকানা ছিল ৩ দশমিক ৬৯ শতাংশ। ডিসেম্বর শেষে তা নেমে আসে মাত্র শূন্য দশমিক ০১ শতাংশে। এর ফলে প্রায় ৩৮ কোটি টাকার বিনিয়োগ তুলে নেওয়া হয়।

    সিটি ব্যাংকেও বিদেশি মালিকানা কমেছে। ডিসেম্বর মাসে ব্যাংকটিতে বিদেশি অংশ কমেছে শূন্য দশমিক ৬৪ শতাংশ। এতে বিনিয়োগ কমেছে প্রায় ২৫ কোটি টাকা। গ্রামীণফোনে বিদেশি মালিকানা শূন্য দশমিক ৮৭ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। এতে প্রায় ২৪ কোটি টাকার বিনিয়োগ হ্রাস পেয়েছে।

    বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালেও বিনিয়োগ কমেছে। ডিসেম্বরে কোম্পানিটিতে বিদেশি মালিকানা নেমে আসে ১৪ দশমিক ৫২ শতাংশে। এর ফলে প্রায় ১৪ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাহার হয়েছে।

    এ ছাড়া ব্র্যাক ব্যাংক, রেনাটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও যমুনা অয়েলেও বিদেশি বিনিয়োগ কিছুটা কমেছে। তবে একই সময়ে প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংকে বিদেশি মালিকানা সামান্য বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। ডিএসইতে তালিকাভুক্ত প্রায় ৩৬০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩২টিতে বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারত্ব রয়েছে।

    বিদেশি মালিকানার দিক থেকে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ৩৬ দশমিক ০৬ শতাংশ শেয়ারের মালিক বিদেশি বিনিয়োগকারীরা। এরপর রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যেখানে বিদেশি মালিকানা ৩২ দশমিক ৮৩ শতাংশ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিদেশি মালিকানা ২৭ দশমিক ৩৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসে ১৯ দশমিক ৬৪ শতাংশ।

    বাজার সংশ্লিষ্টদের মতে, দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের একটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে। এর বাইরে নরওয়ের সার্বভৌম তহবিলসহ সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারের প্রধান বিদেশি বিনিয়োগকারী হিসেবে সক্রিয় রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা, লেনদেনেও বেড়েছে গতি

    মার্চ 10, 2026
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে অনিয়মে ১৫০০ কোটি জরিমানা হলেও আদায় মাত্র ৫ কোটি

    মার্চ 9, 2026
    পুঁজিবাজার

    আতঙ্কের জোরে শেয়ারবাজারে বিশাল দরপতন

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.