Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইএক্স সূচকে বড় সমন্বয়, যুক্ত ৯ বাদ ১৬ কোম্পানি
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচকে বড় সমন্বয়, যুক্ত ৯ বাদ ১৬ কোম্পানি

    মনিরুজ্জামানজানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে বড় ধরনের বার্ষিক সমন্বয় আনা হয়েছে। এতে নতুন করে ৯টি কোম্পানি যুক্ত হয়েছে। একই সঙ্গে সূচক থেকে বাদ পড়েছে ১৬টি কোম্পানি। ডিএসইর নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক লেনদেন পর্যালোচনা শেষে এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৮ জানুয়ারি থেকে।

    ডিএসই কর্তৃপক্ষ আজ সোমবার বিনিয়োগকারীদের কাছে বার্ষিক সূচক সমন্বয়ের এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকও অর্ধবার্ষিক পর্যালোচনার ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এতে ডিএস-৩০ সূচক থেকে তিনটি কোম্পানি বাদ পড়েছে এবং নতুন করে যুক্ত হয়েছে তিনটি কোম্পানি।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে নতুন করে যে নয়টি কোম্পানি যুক্ত হয়েছে সেগুলো হলো— বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস, সার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক এবং ঝিল-বাংলা সুগার।

    নতুন যুক্ত হওয়া এসব কোম্পানির মধ্যে ছয়টি দুর্বল মৌলভিত্তির জেড শ্রেণিভুক্ত। দুটি ভালো মৌলভিত্তির এ শ্রেণিভুক্ত এবং একটি মাঝারি মানের বি শ্রেণিভুক্ত কোম্পানি। জেড শ্রেণিভুক্ত কোম্পানিগুলো হলো— বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, সাফকো স্পিনিং মিলস, স্ট্যান্ডার্ড সিরামিক এবং ঝিল-বাংলা সুগার। এ শ্রেণিভুক্ত দুটি কোম্পানি হলো হা-ওয়েল টেক্সটাইল ও নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স। আর বি শ্রেণিভুক্ত কোম্পানি হলো সার্প ইন্ডাস্ট্রিজ।

    অন্যদিকে ডিএসইএক্স সূচক থেকে বাদ পড়া ১৬টি কোম্পানি হলো— অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যানলিমা ইয়ার্ন, হামিদ ফেব্রিকস, মেঘনা পিইটি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

    ডিএসইর তথ্যমতে, এসব বাদ পড়া কোম্পানির মধ্যে পাঁচটি ব্যাংক বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করেছে। ফলে শেয়ারবাজারে ব্যাংকগুলোর লেনদেন বর্তমানে বন্ধ রয়েছে।

    বর্তমানে ডিএসইএক্স সূচকের গণনায় মোট ৩২৬টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ১৮ জানুয়ারি থেকে এই সংখ্যা কমে দাঁড়াবে ৩১৯টিতে।

    এ ছাড়া ডিএস-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া তিনটি কোম্পানি হলো— মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিলস এবং ফাইন ফুডস। আর এই সূচক থেকে বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.