Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে আইপিও শেয়ার বরাদ্দ ফের লটারিতে
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে আইপিও শেয়ার বরাদ্দ ফের লটারিতে

    মনিরুজ্জামানজানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আবারও লটারি ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে আইপিওতে আসা কোম্পানির শেয়ার আগের মতো আনুপাতিক হারে না বরাদ্দ করে, লটারির মাধ্যমে বিনিয়োগকারীদের বিতরণ করা হবে।

    আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রুলস, ২০২৫ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাছান মাহমুদ, পরিচালক মো. আবুল কালাম, অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    সংবাদ সম্মেলনে আইপিওর সংশোধিত বিধির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। আইপিওতে আগের মতো লটারি ব্যবস্থা পুনর্বহাল করার তথ্য জানান কর্মকর্তারা। এর আগে আইপিওতে লটারি প্রথা বাতিল করে শেয়ার আগ্রহ ও জমা অর্থের ভিত্তিতে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হতো। তখন আইপিওতে আবেদন করতে হলে বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংশোধিত আইপিও বিধি অনুযায়ী ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোনো কোম্পানি আইপিওতে আসতে পারবে না। এছাড়া আইপিওতে আসা কোম্পানিকে তার মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। আইপিও–পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে কমপক্ষে ৫০ কোটি টাকা।

    ৩০ কোটি টাকার মূলধনের কোম্পানি বাজারে আসতে চাইলে তাদের ন্যূনতম ২০ কোটি টাকার শেয়ার ছাড়তে হবে। তবে ভালো মৌলভিত্তির বড় ও বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল থাকবে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, পুঁজিবাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে অধিক ক্ষমতাশালী করা হয়েছে। আইপিওতে আগ্রহী কোম্পানিগুলোর প্রসপেক্টাস বা বিবরণী সম্পর্কে স্টক এক্সচেঞ্জ যেকোনো বস্তুনিষ্ঠ মতামত দিতে পারবে। প্রয়োজন হলে কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শন করারও ক্ষমতা দেওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানিকে তালিকাভুক্ত না করার বিষয়ে মতামত দিলে ওই কোম্পানি বিএসইসিতে আপিল করার সুযোগ পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মার্চ 15, 2026
    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.